আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১৭

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১৭

নেপালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নদীতে গিয়ে পড়ায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনই শিশু। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার নেপালের কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটেছে।

রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন্ধুপালচক জেলার একটি সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি ৫০ মিটার নিচের সানকুসি নদীতে পড়ে যায়।

জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং এএফপিকে বলেন, ১৭ জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে কতজন যাত্রী ছিল তার কোনো রেকর্ড ছিল না। তাই দুর্ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

খারাপ রাস্তা, অনিয়ন্ত্রিত যানবাহন এবং গাড়ির বেপরোয়া গতির কারণে নেপালে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে গত মাসে অপর একটি বাস নদীতে পড়ার ঘটনায় ১১ জন নিহত এবং আরও শতাধিক মানুষ আহত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত