আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মেক্সিকোয় বন্দুকধারীর হামলায় আমেরিকান পরিবারের ৯ জন নিহত

মেক্সিকোয় বন্দুকধারীর হামলায় আমেরিকান পরিবারের ৯ জন নিহত

মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে বন্দুকধারীদের গুলিতে মার্কিন মর্মন সম্প্রদায়ের একটি পরিবারের ছয় শিশু ও তিন নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, হামলায় ১২ জনের প্রাণহানি ঘটেছে।

ওই সীমান্ত এলাকা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় মেক্সিকোর মাদকচক্রের বন্দুকধারীরাই চোরাগোপ্তা হামলা চালিয়ে পরিবারটির সদসদেরকে হত্যা করেছে বলে দেশটির সরকারি কর্তৃপক্ষ মঙ্গলবার (৫ নভেম্বর) নিশ্চিত করেছে।

সরকারের পক্ষ থেকে হামলায় পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও রয়টার্সকে ৯ জন নিহত হওয়ার কথা জানান অ্যালেক্স লেবারন ও জুলিয়ান নামে নিহতদের পরিবারের দুই সদস্য।

এদিকে বিবিসি জানায়, নিহতরা সবাই লেবারন পরিবারের সদস্য। মর্মন সম্প্রদায়ের এ লেবারন পরিবারটি কয়েক দশক আগে নিজেদের এলাকা ছেড়ে মেক্সিকোতে গিয়ে বসাবস করতে শুরু করে।

পরিবারটির পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার তাদের পরিবারের তিনজন নারী তাদের ১৪ সন্তানকে নিয়ে দু-তিনটি গাড়িতে করে মার্কিন সীমান্তবর্তী সোনোরা রাজ্যের বাভিস্পে থেকে পাশের রাজ্য চিহুয়াহুয়ার জানোসে যাচ্ছিলেন। পথিমধ্যেই পরিবারটির ওপর চোরাগোপ্তা হামলা হয়।

অ্যালেক্স লেবারন নামে ওই পরিবারে এক সদস্য সিএনএনকে জানান, হামলায় তিনটি গাড়িই লক্ষ্যবস্তুতে পরিণত হয়। যাতে প্রাণ হারায় তিন নারী, চারটি ছোট ছোট শিশু এবং দুটি বাচ্চা।

সিএনএন-এ প্রকাশিত একটি ভিডিওতে ঘটনাস্থলের একটি পোড়া গাড়ি দেখা যায়। হামলাকারীরা গুলির পাশাপাশি হয়তো গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। যাতে নিহতদের কেউ কেউ হয়তো জীবন্ত অবস্থাতেই দগ্ধ হয়েছেন।

অন্যদিকে, স্থানীয় একটি গণমাধ্যমের খবরে নিহতের সংখ্যা ১২ হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছেন চিহুয়াহুয়া রাজ্যের এটর্নি।

এর আগে গত মাসে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিশোকান রাজ্যে এক হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত