আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দিল্লির দূষণ নিয়ে পাকিস্তানকে দুষলেন বিজেপি নেতা

দিল্লির দূষণ নিয়ে পাকিস্তানকে দুষলেন বিজেপি নেতা

দূষিত বাতাসে ঢেকে গিয়েছে রাজধানী। পড়শি দেশ পাকিস্তান এবং চিনের উপর এ বার তার দায় চাপালেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদা। তার দাবি, গোপনীয় রাসায়নিক হামলা চালিয়ে নয়াদিল্লিতে নজিরবিহীন দূষণ ছড়িয়েছে পাকিস্তান।

তার এই তত্ত্ব গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা উচিত বলেও মনে করেন তিনি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, পশ্চিমী ঝড় হাওয়ার কল্যাণে গতকাল থেকে একটু একটু করে দূষণের চাদর সরতে শুরু করেছে দিল্লি থেকে। তবে এখনও বিপদ পুরোপুরি কাটেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর দূষণ নিয়ে রাজনীতিকরাও পরস্পরকে দোষারোপ করে যাচ্ছেন।

এর মধ্যেই মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই-কে বিনীত আগরওয়াল সারদা বলেন, “যে বিষাক্ত হাওয়া বইছে, যে বিষাক্ত গ্যাসে ঢেকে গেছে চারিদিক, হতে পারে তা কোনো প্রতিবেশি দেশ ছড়িয়ে দিয়েছে। আমাদের যারা ভয় পায়, তারাই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। আমার তো মনে হয় চীন এবং পাকিস্তানই আমাদের ভয় পায়।” পাকিস্তান ভারতে বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কি না, তা অবশ্যই খতিয়ে দেখা উচিত বলেও মত তার।

বিনীত দাবী করেন, দ্বিতীয়বার নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির নেতৃত্বে কেন্দ্রে বিজেপি জোট সরকার গড়ায় পাকিস্তান আরও ঘাবড়ে গেছে, তাই এই ধরনের আচরণ করছে।

প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মহাভারতের কৃষ্ণ এবং অর্জুনের সঙ্গেও তুলনা করেন তিনি। তার কথায়, “আজ পর্যন্ত যতবার যুদ্ধ হয়েছে, ভারতের সামনে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আসার পর আরও হতাশ হয়ে পড়েছে ওই দেশ। কৃষ্ণ এবং অর্জুন মিলে সব সামলাচ্ছেন।”

রাজধানীর দমবন্ধ করা পরিস্থিতির জন্য শুরু থেকেই পড়শি দুই রাজ্য হরিয়ানা এবং পঞ্জাবকে দায়ী করে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সেখানে ফসলের গোড়া পোড়ানোতেই গোটা দিল্লি ধোঁয়ায় ঢেকে গেছে বলে অভিযোগ তার। কিন্তু তা মানতে রাজি নন কট্টর হিন্দুত্ববাদি বিনীত। কৃষকরা দেশের মেরুদণ্ড, তাদের এভাবে দোষারোপ করা উচিত নয় বলে মত ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত