আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফাউন্ডেশনের অর্থ অপব্যবহারে ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা

ফাউন্ডেশনের অর্থ অপব্যবহারে ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা


নির্বাচনী প্রচারণার সময় ‘দ্য ডোনাল্ড জে ট্রাম্প’ নামক দাতব্য তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা করেছেন নিউ ইয়র্কের একটি আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার বিচারক স্যালিয়ান স্কারপুলা ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই এরকম ৮টি অলাভজনক প্রতিষ্ঠানকে জরিমানার অর্থ দিতে নির্দেশ দিয়েছেন।

২০১৮ সালের জুনে নিউ ইয়র্কের সাবেক অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউডের নিউইয়র্ক আদালতে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করেছিলেন। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা এই মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছিলেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পও রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্রেটরা ‘আমাকে ফাঁসানোর জন্য সবকিছুই করছে’ বলেও অভিযোগ করেছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক স্বার্থে তার নামের ‘দ্য ডোনাল্ড জে ট্রাম্প’ নামের ওই দাতব্য সংস্থাটি ব্যবহার করা হতো বলে মামলার নথিতে অভিযোগ করা হয়। মামলার পর ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল।

বিচারক রায়ে আরো বলেছেন, ট্রাম্প এবং তার তিন সন্তান তাদের পরিচালিত এ দাতব্য প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারেন না।

ট্রাম্পকে জরিমানার পাশাপাশি ফাউন্ডেশনটির বাকি তিন পরিচালক ডেনাল্ড জুনিয়র, এরিক ও ইভাঙ্কাকে ‘দাতব্য সংস্থার দায়িত্বে থাকা কর্মকর্তা ও পরিচালকদের’ কাছ থেকে বাধ্যতামূলক প্রশিক্ষণও নিতে হবে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিসিয়া জেমস।

শেয়ার করুন

পাঠকের মতামত