আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল: নিরাপদ আছেন বাংলাদেশিরা

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল: নিরাপদ আছেন বাংলাদেশিরা

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এখনো হুমকির মুখে রয়েছে বৃহত্তর সিডনি, হানটার, ইলাওয়ারা ও শোলহেভেন অঞ্চল। তবে নিউ সাউথ ওয়েলস রাজ্যের তুলনায় কুইন্সল্যান্ডের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন অগ্নিনির্বাপণ কর্মকর্তারা। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন দুর্যোগপূর্ণ এ সময়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, দিনভর সিডনি শহরতলির আশপাশের এলাকায় আতঙ্ক থাকলেও পরিস্থিতি বেশ স্বাভাবিক ছিল। ১২টির মতো বাড়িঘর পুড়ে যাওয়া ছাড়া কোনো হতাহত বা বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি আজ মঙ্গলবার। আজ সকাল থেকে বাংলাদেশি–অধ্যুষিত কয়েকটি এলাকা ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় থাকলেও অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা এখন পর্যন্ত নিরাপদ রয়েছেন।

সর্তকতামূলক জনবহুল শহর সিডনিসহ নিউ সাউথ ওয়েলসের ছয় শতাধিক স্কুল আজ বন্ধ ছিল। বিভিন্ন এলাকায় লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ থাকায় বিপুলসংখ্যক মানুষ তাঁদের বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে ৭৫টি জায়গায় এখনো আগুন জ্বলছে। ১০টির অবস্থা অতি ঝুঁকিপূর্ণ।

দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে কয়েক হাজার দমকলকর্মী। আজ নিউ সাউথ ওয়েলসে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি, তবে সন্ধ্যার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। বাতাসের কারণে দাবানল আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

এদিকে রাজ্যব্যাপী খোলা জায়গায় আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এর মধ্যেই এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অপরাধে চার ব্যক্তিকে জরিমানা করেছে এনএসডব্লিউ পুলিশ। তারা জনগণকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। রাজ্যজুড়ে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত