আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতে পেঁয়াজের দাম ৮ টাকা, কৃষকের কান্নার ভিডিও ভাইরাল

ভারতে পেঁয়াজের দাম ৮ টাকা, কৃষকের কান্নার ভিডিও ভাইরাল


সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের মহারাষ্ট্রের একটি কৃষকের কান্নার ভিডিও ভাইরাল হয়েছে। পেঁয়াজের দাম না পেয়ে আগামী দিনে সংসার চালানো অনিশ্চিত হয়ে পড়েছে তার কাছে। সেই আশঙ্কাতেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

শনিবার ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন কংগ্রেস নেতা সুনীল আহিরে।

নিজের টুইটার পোস্টে তিনি জানিয়েছেন, আহমেদনগরের ওই কৃষক বাজারে পেঁয়াজের দাম পেয়েছেন প্রতি কেজিতে মাত্র আট টাকা! ওই দরে নিজের ক্ষেতের পেঁয়াজ বিক্রি করে তিনি যে টাকা রোজগার করেছেন তা দিয়ে কীভাবে শ্রমিকদের মজুরি মেটাবেন, আর সংসার চালাবেন তা নিয়েই চিন্তিত তিনি। সে জন্যই কাঁদতে দেখা যাচ্ছে তাকে।

কেঁদে কেঁদে তিনি বলছেন,‘আট টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে হল। শ্রমিকদের মজুরি কোথা থেকে দেব? ঘরের লোকেদের কী খাওয়াব? ছেলেদের কী খাওয়াব?’ সরকার গড়তেই ব্যস্ত রাজনৈতিক দলগুলির উদ্দেশেও তোপ দেগেছেন ওই কৃষক। বলেছেন, ‘মুখ্যমন্ত্রী পদের জন্য দৌড়চ্ছে সবাই। তারা জানে না আমাদের কোন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে।’

প্রসঙ্গত, পেঁয়াজের দাম বাড়ার অজুহাত দেখিয়ে গত সেপ্টেম্বরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত।

শেয়ার করুন

পাঠকের মতামত