আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অস্ত্রবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি বিমান হামলা

অস্ত্রবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যাকায় ইসলামি জিহাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ইসরাইল নতুন করে বিমান হামলা চালিয়েছে। শুক্রবার সামরিক সূত্র একথা জানায়। গত এক সপ্তাহের লড়াইয়ে ফিলিস্তিনের ৩৪ নাগরিক নিহত হওয়ার পর করা অস্ত্রবিরতি চুক্তি ইসরাইলের এসব হামলার ফলে অকার্যকর হয়ে পড়লো। খবর এএফপি’র।

ইসলামি জিহাদের এক কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলাকে কেন্দ্র করে গাজা উপত্যকায় দু’দিনের ব্যাপক সহিংসতার পর বৃহস্পতিবার সকাল থেকে অস্ত্রবিরতি পালন শুরু হয়।

তবে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) সাংবাদিকদের জানায়, ইসলামি জিহাদের অবস্থান লক্ষ্য করে রাতভর নতুন করে বিমান হামলা চালানো হয়। হামাসের পর গাজায় ইসলামি জিহাদ হচ্ছে দ্বিতীয় শক্তিশালী ফিলিস্তিন জঙ্গি গ্রুপ।

তারা জানায়, ‘আইডিএফ বর্তমানে গাজায় ইসলামি জিহাদ গ্রুপের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।’

সামরিক সূত্র জানায়, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকা থেকে ইসরাইলে পাঁচবার রকেট হামলা চালানোর জবাবে নতুন করে এ বিমান অভিযান শুরু করা হয়। গাজা থেকে ছোঁড়া এসব রকেটের দু’টি আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ঠেকিয়ে দেয়।

যুদ্ধ বিরতি চুক্তির পরে বৃহস্পতির গাজা সীমান্তবর্তী ইসলাইলি অঞ্চলে শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপন শুরু করে। অপরদিকে গাজাতেও নাগরিকরা তুলনামূলকভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশে তাদের প্রাত্যহিক কাজকর্ম শুরু করেছিল।

এ উপত্যকার অধিবাসী মাহমুদ জারদা বলেন, ‘আমরা শান্তি আশা করি, আমরা যুদ্ধ চাই না।’

এদিকে মিশর ও জাতিসংঘ কর্মকর্তাদের মধ্যস্থতায় গাজা ও ইসরাইল কর্তৃপক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার পরও পাল্টাপাল্টি হামলার ঘটনায় এ ভূখন্ডে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা আরো বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত