আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

পাকিস্তান যুদ্ধে জড়াবে না : ইমরান খান

পাকিস্তান যুদ্ধে জড়াবে না : ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ গত চার দশকের পররাষ্ট্র নীতি থেকে শিক্ষা পেয়েছে এবং ইসলামাবাদ কারো সঙ্গেই যুদ্ধ জড়াবে না।

বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার শান্তি ও উন্নয়ন বিষয়ক এক সেমিনারের সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

আঞ্চলিক শান্তির জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন উল্লেখ করে ইমরান বলেন, ‘একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে আমরা ভারত ও পাকিস্তান একসঙ্গে দারিদ্র, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ ও ক্ষুধার বিরুদ্ধে লড়তে পারব।’

ইরান-যুক্তরাষ্ট্র ও ইরান-সৌদি লড়াইয়ের উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান কখনোই অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না।

তবে ভারতের কারণে এই অঞ্চলে গুরুতর পরিস্থিতির উদ্ভব ঘটছে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেন তিনি।

ইমরান বলেন, ‘এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিৎ। আর তা না হলে এর ফল পুরো বিশ্বকে ভোগ করতে হবে।’

তিনি অভিযোগ করেন, ভারত এখন ‘চরমপন্থি আদর্শবাদী ও বর্ণবাদীদের’ হাতে যারা দক্ষিণ এশিয়ায় বিদ্বেষের আদর্শ প্রচার করছে।

‘ভারত কোন দিকে যাচ্ছে কেউ জানে না। মানুষ ভীত। সংবাদমাধ্যম পরিবেশন করতে ভয় পাচ্ছে। এটি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং ভারতকে এর জন্য ভুগতে হবে’ বলেন পাক প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

পাঠকের মতামত