আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৯ বছর বয়সেই গ্র্যাজুয়েট!

৯ বছর বয়সেই গ্র্যাজুয়েট!


আর একমাস পরে অর্থাৎ ডিসেম্বর মাসে বিশ্বে সবচেয়ে কম বয়সে স্নাতক ডিগ্রির অধিকারী হতে যাচ্ছে আমস্টারডামের নয় বছরের বালক লুরেন্ট সিমন্স। এইন্ডহোভেন ইউনির্ভাসিটি অব টেকনোলজি থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করতে যাচ্ছে ছোট্ট এই বালক।

বর্তমানে সবচেয়ে কম বয়সে স্নাতক ডিগ্রির রেকর্ডের মালিক যুক্তরাষ্ট্রের মাইকেল কেভিন কার্নি। যিনি ১০ বছর বয়সে ইউনির্ভাসিটি অব আলাবামা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এবার অনন্য এই রেকর্ডের অধিকারী হতে যাচ্ছে ৯ বছর বয়সী লুরেন্ট সিমন্স।

শিশু বয়স থেকেই প্রতিভাবান লুরেন্টের আইকিউ স্কোর ১৪৫-এর বেশি। ৮ বছর বয়সে ১৮ মাসের মাধ্যমিক স্কুল সম্পন্নকারী লুরেন্টের ইচ্ছা ভবিষ্যতে নভোচারী অথবা চিকিৎসক হওয়ার। দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে লুরেন্ট স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য ভালো আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

যদিও তার বাবা ৩৭ বছরের দন্ত চিকিৎসক আলেক্সান্ডার সিমন্স যুক্তরাজ্যে পড়ালেখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘অক্সফোর্ড বা কেমব্রিজ অনেক নামকরা প্রতিষ্ঠান এবং আমাদের জন্য সেগুলো অধিক সুবিধাজনকও হবে।’

লুরেন্টের বর্তমান শিক্ষক অধ্যাপক পিটার বাল্টাস দাবি করেছেন, তার দীর্ঘ ক্যারিয়ারে দেখা সবচেয়ে বুদ্ধিমান শিক্ষার্থীর চেয়ে লুরেন্ট কমপক্ষে তিন গুণ বেশি বুদ্ধিমান।

লেখাপড়ার বাইরে লুরেন্ট অনলাইনে গেম খেলতে এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। মাঝে মাঝে নেটফ্লিক্সও দেখে। প্রখর মেধার অধিকারী লুরেন্ট ভবিষ্যতে হৃদরোগের চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হতে বেশি আগ্রহী, কারণ তার দাদা-দাদি উভয়েরই হৃদরোগের সমস্যা রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত