আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাবরী মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আবেদন করবে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

বাবরী মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আবেদন করবে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড


বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় মুসলিমদের ঐক্যবদ্ধ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। রায় পুনর্বিবেচনা করে দেখতে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে জানিয়েছে সংগঠনটি।

রোববার উত্তরপ্রদেশের নদওয়াতুল ওলামায় জরুরি বৈঠকে মিলিত হন ভারতের শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ।

বাবরি মসজিদ নিয়ে সুপ্রিমকোর্টের রায়ের পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এটিই প্রথম বৈঠক। এ বৈঠক থেকে আগামী একমাসের মধ্যেই পুনর্বিবেচনার আর্জি দাখিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

গত সপ্তাহে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করে।

মসজিদটির জায়গায় হিন্দুদের মন্দির নির্মাণের রায়ের পাশাপাশি নতুন একটি মসজিদ নির্মাণে শহরের গুরুত্বপূর্ণ জায়গা জমি বরাদ্দেরও নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।

শুরু থেকেই এই রায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। এদিন মুসলিম পার্সেনেল ল বোর্ডের তরফে বলা হয়, মসজিদ ছাড়া আমরা অন্য কোনও জমি গ্রহণ করতে পারব না।

বোর্ডের প্রধান মাওলানা সাইয়্যিদ রাবে হাসানী নদভীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি খালেদ সাইফুল্লাহ রাহমানি, সাইয়‍্যেদ ওয়ালী রাহমানি, জমিয়তে উলামায়ে হিন্দের আমির মাওলানা আরশাদ মাদানী, জামাতে ইসলামী হিন্দের আমির সাইয়‍্যেদ জালালুদ্দিন উমরী, মাওলানা খালেদ রশিদ ফিরিঙ্গী মহল্লী, অ্যাডভোকেট জাফর ওয়াব গিলানি, মুফতী আতিক আহমদ বাস্তবী, মাওলানা উমরাইন রহমানি প্রমুখ।

ভারতীয় মুসলিমদের ঐক্যবদ্ধ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। মুসলমানদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর ব্যাপারে সবমতের নেতাদের সমন্বয়ে গঠিত হয়েছে বোর্ডটি।

শেয়ার করুন

পাঠকের মতামত