আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্যালিফোর্নিয়ায় ফুটবল খেলা দেখার সময় গুলি, নিহত ৪

ক্যালিফোর্নিয়ায় ফুটবল খেলা দেখার সময় গুলি, নিহত ৪

ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে একটি বাড়িতে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে একটি বাড়ির পেছনের আঙ্গিনায় ফুটবল খেলা দেখার সময় এ হামলা হয়।

পুলিশের বরাত দিয়ে সিএনএন ও এএফপি জানিয়েছে, সেখানে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন অপর ছয়জন।

লস এঞ্জেলসের প্রায় দুইশ’ কিলোমিটার উত্তরে ফ্রেসনোতে বাড়ির পেছনের আঙ্গিনায় শিশুসহ ৩৫ থেকে ৪০ জন ফুটবল খেলা দেখছিল। এ সময় এক বন্দুকধারী সন্তর্পণে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

ফ্রেসনো পুলিশের উপপ্রধান মাইকেল রিড সাংবাদিকদের বলেন, ৯১১-তে কল পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। তারা সেখানে তিনজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এছাড়া কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

তিনি জানান, যে চারজন নিহত হয়েছেন তাদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। এদের তিনজন ঘটনাস্থলে এবং অন্যজন ওই এলাকার কমিউনিটি রিজিওনাল মেডিক্যাল সেন্টারে (সিআরএমসি) নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কি কারণে এ হামলা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। হামলাকারী ওই বাড়ির লোকজনের পূর্বপরিচিত কি না তাৎক্ষণিকভাবে সে রকম কোনো কিছু জানা যায়নি বলে জানান রিড।

ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দোষীকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। 

ফ্রেসনো পুরিশের মুখপাত্র বিল ডুলে জানিয়েছেন, তারা এ হামলার ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে সন্দেহ হওয়ার মতো কোনো তথ্য ও সন্দেহজনক কোনো গাড়ির বিষয়ে কোনো বর্ণনা পাওয়া যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত