আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফিলিস্তিনে ইসরায়েলের বসতি স্থাপনের বৈধতা দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনে ইসরায়েলের বসতি স্থাপনের বৈধতা দিল যুক্তরাষ্ট্র

দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সঙ্গে ‘অসামঞ্জস্যপূর্ণ নয়’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের এ অবস্থান ঘোষণা করেছেন।

পম্পেও বলেছেন, ‘সব পক্ষের আইনি যুক্তি সতর্কতার সঙ্গে পর্যালোচনার পর এই প্রশাসন সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের জন্য ইসরায়েলের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নয়।’

তিনি জানিয়েছেন, ১৯৭৮ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন ‘আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ বলে যে আইনি মত দিয়েছিল তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আর মানতে বাধ্য নয়।

ট্রাম্প প্রশাসনের নতুন এ অবস্থানকে স্বাভাবিকভাবেই স্বাগত জানিয়েছে ইসরায়েল। তবে এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র বলেছেন,যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ‘সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের বিপরীত’।

মুখপাত্র নাবিল আবু রুদিনাহ বলেন,‘আন্তর্জাতিক আইনের সিদ্ধান্ত বাতিল করার যোগ্য বা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র নয়। ইসরায়েলি বসতি স্থাপনের আইনি বৈধতা দেওয়ার কোনো অধিকারও তাদের নেই।’

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ইসরায়েল অধিগ্রহণ করার পর সেখানে একের পর এক আবাসিক এলাকা তৈরি করছে তেল আবিব। এই বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। ২০১৬ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বশেষ সিদ্ধান্তেও বলা হয়েছিল, চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করায় ইসরায়েলের এই বসতি নির্মাণ অবৈধ।

শেয়ার করুন

পাঠকের মতামত