আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইসরায়েলের প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় অভিযুক্ত

ইসরায়েলের প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় অভিযুক্ত


ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অপরাধে অভিযুক্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির অ্যাটর্নি জেনারেল অ্যাভিচাই মান্দেলব্লিট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। নেতানিয়াহু একে ‘অভ্যুত্থানের ষড়যন্ত্র’বলে আখ্যা দিয়েছেন এবং তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার একটিতে বলা হয়েছে, রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে ২ লাখ ৬৪ হাজার মার্কিন ডলারের উপহার নিয়েছিলেন। দ্বিতীয় মামলায় বলা হয়, তেল আবিবের বহুল প্রচারিত সংবাদপত্র  ইয়েদিয়থ আহরোনোথের প্রকাশক আরনোন মোজেসকে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করেছেন তিনি। তৃতীয় মামলায় অভিযোগ করা হয়েছে, নিজের সম্পর্কে ইতিবাচক সংবাদ প্রচারের জন্য ইসরায়েলের শীর্ষ স্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানি বাজেক টেলিকম ইসরায়েলকে ৫০ কোটি মার্কিন ডলার ছাড় সুবিধা দিয়েছিলেন নেতানিয়াহু। ওই প্রতিষ্ঠনাটির সাবেক চেয়ারম্যানের মালিকানাধীন ওয়েবসাইট থেকে তিনি এ সুবিধা চেয়েছিলেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে বৃহস্পতিবার নেতানিয়াহু বলেছেন, ‘পাতানো, বিকৃত ও বিতর্কিত তদন্ত প্রক্রিয়ার ওপর ভিত্তি করে এটা একটি অভ্যুত্থান প্রচেষ্টা। আমি দেশকে নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখব’।

আইন অনুযায়ী, এই মুহূর্তে নেতানিয়াহুর পদত্যাগের কোনো বাধ্যবাধকতা নেই। তবে গত এপ্রিল থেকে এ পর্যন্ত দুটি জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া নেতানিয়াহুকে স্বাভাবিকভাবেই এর মাধ্যমে কয়েক সপ্তাহ পর তৃতীয় দফার নির্বাচনে কোনঠাসা করার চেষ্টা করবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

শেয়ার করুন

পাঠকের মতামত