আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চার বছরে মোদির বিদেশ সফর খরচ ২৪০০ কোটি টাকা

চার বছরে মোদির বিদেশ সফর খরচ ২৪০০ কোটি টাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি গত চার বছরে ৪৮টি বিদেশ সফরে ৫২টি দেশ ভ্রমণ করেছেন। এতে খরচ হয়েছে মোট ২০২১ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ২৪০০ কোটি টাকা। পিটিআই।

বৃহস্পতিবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরন জানান, চার বছরে মোদি বিদেশ সফর করেন ৪৮টি। এতে তিনি ভ্রমণ করেছেন ৫২টি দেশ।

মন্ত্রী জানান, ২০১৬-১৭ সালে মোদির চার্টার্ড বিমানের ভাড়া বাবদ খরচ হয়েছে ৭৬ কোটি ২৭ লাখ রুপি। ২০১৭-১৮ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৯৯ কোটি ৩২ লাখ রুপি।

২০১৮-১৯-এ গুনতে হয়েছে ৭৯ কোটি ৯১ লাখ রুপি। বিমান ভাড়া হিসেবে সব মিলিয়ে খরচ প্রায় ২৫৫ কোটি রুপি। এ ছাড়াও বিমানযাত্রা বাবদ অন্যান্য খরচ পড়েছে আরও কয়েক কোটি রুপি।

দেখা যাচ্ছে, বিদেশ সফরের সংখ্যা এবং খরচে সাবেক কংগ্রেস প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও টেক্কা দিয়েছেন মোদি। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মনমোহন সিং ৩৮টি বিদেশ সফর করেছিলেন, যার খরচ ছিল ১৩৪৬ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬০০ কোটি টাকা।

বিপরীতে ২০১৪ থেকে ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মোদির বিদেশ সফরের সংখ্যা ৪৮। যাতে মোট খরচ হয়েছে ২০২১ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ২৪০০ কোটি টাকা।

শেয়ার করুন

পাঠকের মতামত