আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিরিয়া যুদ্ধে ২৯ হাজার শিশু নিহত

সিরিয়া যুদ্ধে ২৯ হাজার শিশু নিহত

সিরিয়ায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ২৯ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। ২০১১ সালে শুরু হওয়া এই যুদ্ধে প্রতিদিনই দেশটিতে কোনো না কোনো পক্ষের হামলায় শিশু নিহত হওয়ার খবর পাওয়া যায়। গত বুধবার বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে লন্ডনভিত্তিক একটি মানবাধিকার সংগঠন এই হিসাব দিয়েছে।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ২০ নভেম্বর ওই প্রতিবেদনটি প্রকাশ করে দ্য সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস। তারা ওই প্রতিবেদনে বলছে, সিরিয়া সরকার ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২২ হাজার ৭৫৩ জন শিশু নিহত হয়েছে। এরমধ্যে ১৮৬ শিশু সরকারের রাসায়নিক হামলায় এবং ৩০৫ শিশু অপুষ্টি ও ওষুধ স্বল্পতায় মারা গেছে।

মানবাধিকার সংস্থাটি বলছে, রাশিয়া দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর রুশ সেনাদের হামলায় ১ হাজার ৯২৮ শিশু নিহত হয়েছে। এছাড়া সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের হামলায় ৯৮৪, জঙ্গিগোষ্ঠী আইএসের হাতে ৯৫৬ মার্কিন সামরিক জোটের হামলায় ৯২৪ ও কুর্দি যোদ্ধাদের হামলায় ২১৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

সিরিয়া যুদ্ধে প্রায় ত্রিশ হাজারের মতো শিশু নিহত হওয়া ছাড়াও ৫ হাজার ৩৪ জন শিশু এখনও আটক রয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ওই যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটি। এসব শিশুর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর কাছে ৩ হাজার ৬১৮ জন এবং কুর্দি বাহিনীর হাতে ৭২২ জন ও আইএসে হাতে ৩২৬ শিশু আটক আছে।

জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে সিরিয়ায় চার লাখ মানুষ এমনভাবে অবরুদ্ধ হয়ে আছে যে তাদের কাছে কোনও ধরনের মানবিক সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত সিরিয়া যুদ্ধে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত ও বাস্তুচ্যুত প্রায় কোটি মানুষ।

শেয়ার করুন

পাঠকের মতামত