আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: মিয়ানমারকে মুন

রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: মিয়ানমারকে মুন

রোহিঙ্গাদের দুর্দশরার চিত্র তুলে ধরে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, ‘কয়েকদিন আগে আমি রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারে গিয়েছিলাম। বিষয়টি আমাকে নাড়া দিয়েছে, আমি দুঃখ পেয়েছি। আমি ভেবে পাচ্ছি না যে, ১২ লাখ মানুষ এত কম জায়গায় কি করে বাস করছেন। তাদের অবশ্যই নিজ ভূমিতে ফিরে যেতে হবে।’

শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে এক বৈঠক শেষে একথা বলেন তিনি।

বান কি মুন বলেন, ‘আমি মিয়ানমারকে অনুরোধ করব তারা যেন অতিদ্রুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায়। মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের বিশ্বাস অর্জন করে নিরাপদে তাদের নিয়ে যাওয়া। রোহিঙ্গা ইস্যুর রাজনৈতিক সমাধান চায় জাতিসংঘ।’

এর আগে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান মুন। এই সফরে তিনি আজ বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে বক্তৃতা করবেন।

শনিবার বেলা ১১টায় শুরু হওয়া বৈঠকে বান কি মুন বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। বিশ্বের অন্য দেশগুলো কেউ এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৯ জুলাই জলবায়ুবিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। ওই সফরের সময় মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজখবর নিতে তিনি কক্সবাজার গিয়েছিলেন। এর আগে ২০১১ সালে জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৩,২০১৯)

শেয়ার করুন

পাঠকের মতামত