আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

রোহিঙ্গা গণহত্যা: মামলা হওয়ায় উল্টো মিয়ানমারকেই শুভেচ্ছা জানালো ইসরায়েল!

রোহিঙ্গা গণহত্যা: মামলা হওয়ায় উল্টো মিয়ানমারকেই শুভেচ্ছা জানালো ইসরায়েল!


আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ করায় মিয়ানমারকেই শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। অবশ্য ইসরায়েলি রাষ্ট্রদূত ভুলক্রমে এই শুভেচ্ছা ব্যক্ত করেছেন বলে বৃহস্পতিবার তেল আবিব এক বিবৃতিতে জানিয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, মিয়ানমারে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এক টুইটে আগামী মাসে আন্তর্জাতিক বিচার আদালতে অনুষ্ঠিতব্য শুনানি উপলক্ষে মিয়ানমারকে শুভেচ্ছা জানান। বিষয়টি যে রীতিমতো ‘মহাভুল’ হয়েছে তা বুঝতে পারার পর দ্রুত টুইট মুছে ফেলা হয়।

এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাষ্ট্রদূতের টুইটটি ভুল ছিল এবং দ্রুত তা সংশোধন করা হয়েছে’।

অবশ্য এতে রোহিঙ্গা নিপীড়নের নিন্দাও জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল তীব্রভাবে রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নের নিন্দা জানায়। এক সপ্তাহ আগে নৃশংসতার বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ভোট দিয়েছিল ইসরায়েল’।

শেয়ার করুন

পাঠকের মতামত