আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হঠাৎ আফগানিস্তান সফরে ট্রাম্প, যুদ্ধবিরতির প্রত্যাশা

হঠাৎ আফগানিস্তান সফরে ট্রাম্প, যুদ্ধবিরতির প্রত্যাশা

‘থ্যাংকসগিভিং ডে’ উপলক্ষে অঘোষিত এক সফরে আফগানিস্তান গেছেন ট্রাম্প। সেখানে মোতায়েন থাকা মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আফগানিস্তানে এটাই তার প্রথম সফর। আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময়ের সপ্তাহ খানেক পর এ সফর করলেন তিনি। বৃহস্পতিবার করা ওই সফরে তালিবানের সঙ্গে যুদ্ধবিরতির প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ট্রাম্পের সফর সম্পর্কে আগ থেকে ঘোষণা দেয়া হয়নি। বৃহ¯পতিবার সন্ধ্যায় আফগানিস্তান পৌঁছান তিনি। সফরে তার সঙ্গী ছিলেন হোয়াইট হাউজের নিরাপত্তা বিষয়ক উপদষ্টা রবার্ট ও’ব্রিয়েন, অল্প কয়েকজন সহচর ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
সেখানে পৌঁছে সাংবাদিকদের তিনি বলেন, তালিবানরা চুক্তি চায়। আমরা তাদের সঙ্গে দেখা করছি। আমরা যুদ্ধবিরতি চাই, কিন্তু তারা পূর্বে যুদ্ধবিরতির বিপক্ষে ছিল। আমার বিশ্বাস, এখন তারা যুদ্ধবিরতি চাইবে। সম্ভবত চুক্তিটি সেভাবেই সম্পন্ন হবে।
এদিকে, তালিবান নেতারা রয়টার্সকে জানিয়েছে, গত সপ্তাহ থেকে ফের মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কাতারে আলোচনা করছে তারা। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনা শুরু হতে পারে। প্রসঙ্গত, চলতি বছর দোহায় এর আগেও শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসেছিল দুই পক্ষ। প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পর তা ভেস্তে যায়।
ট্রাম্প তার সফরে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও দেখা করেছেন। সেখানে মোতায়েন থাকা মার্কিন সেনাদের সঙ্গে থ্যাংকসগিভিং উদযাপন করেছেন। সেনাদের উদ্দেশে বলেছেন, আপনারা এখানে মহান কাজ করছেন। এখানে থাকা সম্মানের বিষয়।
উল্লেখ্য,২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল-কায়েদার হামলার পর আফগানিস্তানে সন্ত্রাস-বিরোধী অভিযান শুরু করে মার্কিন-নেতৃত্বাধীন জোট বাহিনী। দীর্ঘ ১৮ বছর ধরে সেখানে তালিবানের বিরুদ্ধে লড়ছে তারা। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আফগানিস্তানে মার্কিন সংশ্লিষ্টতার অবসান ঘটাতে জোর প্রচেষ্টা চালিয়েছেন। তালিবানের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে তার প্রশাসন। তবে সেপ্টেম্বরে জঙ্গি গোষ্ঠীটির নেতাদের সঙ্গে এক পরিকল্পিত বৈঠক বাতিল করে দেন তিনি। ওই বৈঠকে শান্তিচুক্তি চ’ড়ান্ত করার কথা ছিল। এরপর থেকে আফগানিস্তানে তালিবানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। জবাবে, তাদের ওপর হামলার পরিমাণ বাড়িয়েছে মার্কিন বাহিনীও। অবশেষে চলতি মাসে দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময়ের ঘটনা ঘটে। ফলে ফের জেগে ওঠে শান্তিচুক্তির প্রত্যাশা।

শেয়ার করুন

পাঠকের মতামত