আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইরানের কনস্যুলেট ভবনে আগুন, ৩৬ ইরাকি হতাহত

ইরানের কনস্যুলেট ভবনে আগুন, ৩৬ ইরাকি হতাহত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাজাফ শহরে ইরানের কন্স্যুলেট ভবনে বুধবার আগুন দিয়েছে দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীরা। এ ঘটনায় এক বিক্ষোভকারী নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর ওই শহরে কারফিউ জারি করা হয়েছে।

ইরাকে গত কয়েক সপ্তাহ ধরে সরকারের দুর্নীতি, অর্থনৈতিক মন্দা, বেকারত্ব ও নানা অনিয়মের বিরুদ্ধে বাগদাদসহ বিভিন্ন শহরের সড়কগুলোতে বিক্ষোভ চলছে। বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে সাড়ে ৩শ জন নিহত এবং আরো হাজার হাজার মানুষ আহত হয়েছে বলে জানা যায়। এসব হতাহতদের অধিকাংশই বিক্ষোভকারী। তবে বিক্ষোভ থেকে কোনো ইরানি স্থাপণায় অগ্নিসংযোগের এটিই প্রথম ঘটনা।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বুধবার রাতে বিক্ষোভকারীদের একটি দল পবিত্র নাজাফ শহরে অবিস্থিত ইরানি কনস্যুলেট ভবনে ঢুকে পড়ে। তারা ভবন থেকে ইরানি পতাকা নামিয়ে সেখানে ইরাকের পত্তাকা টাঙিয়ে দেয়। এরপর তারা গোটা ভবনে আগুন ধরিয়ে দেয়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে আল জাজিরা আরো জানায়, এ সময় বিক্ষোভকারীদের হঠাতে তাদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ। এতে এক বিক্ষোভকারী নিহত এবং আরো কমপক্ষে আরো ৩৫ জন আহত হয়।

তবে ওই অগ্নিসংযোগের ঘটনায় কনস্যুলেট ভবনের কেউ হতাহত হয়নি। কেননা এর আগেই ইরানি কনস্যুলেটের কর্মচারীদের নিরাপদে বের করে নিয়ে আসা হয়েছিল।

এই ঘটনার পর নাজাফ শহর এবং পার্শ্ববর্তী এলাকায় কারফিউ জারি করেছে ইরাক সরকার।

প্রসঙ্গত, ইরাক সরকারের ওপর শিয়াপন্থি ইরানের ভালো প্রভাব রয়েছে। ইরান-সমর্থিত রাজনৈতিক দলগুলি এবং আধাসামরিক দলগুলি ইরাকের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংসদে আধিপত্য বিস্তার করে আছে। সম্ভবত এ কারণেই বিক্ষোভকারীরা ইরানি কনস্যুলেটে হামলা করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত