আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ব্রিটিশ ইতিহাসে প্রথম যুদ্ধে সম্মুখসারিতে লড়তে যাচ্ছেন দুই নারী

ব্রিটিশ ইতিহাসে প্রথম যুদ্ধে সম্মুখসারিতে লড়তে যাচ্ছেন দুই নারী

ব্রিটিশ সেনাবাহিনীর পদাতিক প্রশিক্ষণ কোর্সে পাশ করে ইতিহাস গড়েছেন দুই নারী। এর মধ্য দিয়ে যুদ্ধের সম্মুখসারিতে তারা লড়াই করতে পারবেন।

দেশটির ইতিহাসে এই প্রথম কোনো নারী সেনা এমন পরীক্ষায় টিকে গেলেন, যাদের প্রধান কাজ খুব কাছ থেকে শত্রুদের হত্যা করা।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, লিঙ্গ সমতার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শুক্রবার নর্থ ইয়র্কশায়ারের ক্যাটিরিকে পদাতিক প্রশিক্ষণ কোর্সে(আইটিসি) প্রাইভেটস চেলসি মুন্ডি ও টেইলার লুইস পাশ করেন।

এবার তারা নিজেদের আলাদা রেজিমেন্টে যোগ দেবেন।

এই দুই নারীর নতুন ইতিহাস গড়ায় তাদের প্রশংসা করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান লর্ড ড্যানাট। নতুন দুই নারী সহকর্মীকে স্বাগত জানাতে তাদের পুরুষ সহকর্মীরা যাতে বড় মনের পরিচয় দেন, তিনি সেই আহ্বান জানিয়েছেন।

নিয়োগ পেতে ৫৫ পাউন্ডের গাঁটরি নিয়ে উঁচুনিচু পথে তাদের দৌড়াতে হয়েছে। হামলার প্রশিক্ষণ ও বাস্তবিক সামরিক মহড়াও মোকাবেলা করতে হয়েছে তাদের।

সেনাবাহিনীর সম্মুখসারিতে নারীদের অন্তর্ভুক্তির ব্যাপারে কয়েকশ বছর ধরে এক ধরনের নিষেধাজ্ঞা চালু রয়েছে।

২০১৬ সালে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই বারণ উঠিয়ে দেন। তবে নারীরা এক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারেন– তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন সমালোচকরা।

এই দুই নারীর সফলতা সেই সমালোচনার পথও বন্ধ করে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

আইটিসিতে পাশ করাকে নিজের জন্য সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন ২৬ বছর বয়সী মুন্ডি।

২৬ সপ্তাহের এই প্রশিক্ষণে একজন সেনাকে মারাত্মক অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। শারীরিক যোগ্যতার পরীক্ষা ছাড়াও অস্থায়ী কিংবা যুদ্ধক্ষেত্রের কলাকৌশলও তাদের রপ্ত করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত