আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সাংবাদিক হত্যা ইস্যুতে পদত্যাগ করছেন মাল্টার প্রধানমন্ত্রী

সাংবাদিক হত্যা ইস্যুতে পদত্যাগ করছেন মাল্টার প্রধানমন্ত্রী

সাংবাদিক হত্যাকাণ্ড নিয়ে সৃষ্ট সংকট সামাল দিতে পদত্যাগ করতে যাচ্ছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মুসকাত। তিনি তার রাজনৈতিক সহযোগীদের বিষয়টি জানিয়েছেন। অনুসন্ধানী সাংবাদিক কারুয়ানা গালিজিয়া হত্যাকাণ্ড নিয়ে সৃষ্ট আইনি সংকট যখন আরো ঘনীভূত হচ্ছে তখনই এ পদত্যাগের কথা জানা গেল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে মুসকাতের মুখপাত্র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেননি। আবার তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকারও করেননি। তবে মুসকাতের দল লেবার পার্টি রোববার একটি অনুষ্ঠান বাতিল করেছে যেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়ার কথা ছিল। সাংবাদিক হত্যা ইস্যুতে এর আগে মুসকাতের বাহিনী প্রধান ও মন্ত্রিসভার দুই সদস্য পদত্যাগ করেছেন।

কারুয়ানা গালিজিয়া ছিলেন একজন অনুসন্ধানী সাংবাদিক যিনি মৃত্যুর পূর্বে মাল্টার দুর্নীতি নিয়ে কাজ করছিলেন। ২০১৭ সালের ১৬ই অক্টোবর একটি গাড়িবোমার মাধ্যমে তাকে হত্যা করা হয়। তার পরিবার গত শুক্রবার এ জন্য প্রধানমন্ত্রী মুসকাতের পদত্যাগ চেয়েছেন। তার ডান হাত কেইথ শেমব্রিকে হত্যার তদন্ত থেকে মুক্তি দেয়া হয় যা নিয়ে দেশব্যাপী প্রশ্ন ওঠে। পুলিশ জানায়, এই তদন্তের জন্য তাদের আর শেমব্রিকে প্রয়োজন নেই। গালিজিয়ার পরিবার বলছেন, মুসকাত এই তদন্ত কার্যক্রম ব্যাহত করছেন এবং তার সহকর্মীদের নির্দোষ প্রমাণ করতে চাইছেন। এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে গালিজিয়ার পরিবার। এতে বলা হয়, বিচারের নামে এই প্রহসন আমাদের দেশ ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং আমাদের অধঃপতিত করছে। এটিকে দীর্ঘদিন চলতে দেয়া যায় না।

শেয়ার করুন

পাঠকের মতামত