আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চিকিৎসককে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা: প্রতিবাদ-বিতর্কে উত্তাল ভারত

চিকিৎসককে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা: প্রতিবাদ-বিতর্কে উত্তাল ভারত


ভারতের হায়দরাবাদে ২৮ বছর বয়সী এক নারী চিকিৎসককে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত। এ নিয়ে শুরু হয়েছে রাজনীতি।

ধর্ষণকারীর পরিচয় নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে। 'ধর্ষণকারী নিশ্চয়ই মুসলিম হবেন'- সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করার পর সেখানকার মুসলিম সংগঠন এর তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে, নৃশংস এ হত্যাকাণ্ডের রেশ পড়েছে সংসদেও।

সোমবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সমাজবাদী পার্টির সাংসদ ও অভিনেত্রী জয়া বচ্চন। সংসদে ক্ষুব্ধস্বরে তিনি বলেন, ধর্ষণকারীকে আমজনতার হাতে ছেড়ে দেওয়া উচিত ও তাদের গণপিটুনি দেওয়া উচিত। অন্যদিকে এক ধর্ষণকারীর মা বলেছেন, ছেলে দোষী হলে তাকেও পুড়িয়ে মারা উচিত। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, হায়দরাবাদে ওই নারী ভেটেরিনারি চিকিৎসককে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে হিন্দু-মুসলিম উভয় ধর্মের লোকই রয়েছে। বিজেপি বিধায়ক আপত্তিমূলক কথার পর এ তথ্য জানায় পুলিশ।

এদিকে, ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সাইট বা টুইটার অ্যাকাউন্টে খোলাখুলিই প্রশ্ন তোলা হচ্ছে, ধর্ষণের অভিযোগ যখন মুসলিমদের দিকে, তখন দেশের সেলিব্রেটিরা কেন নীরব?

গত বুধবার রাতে হায়দরাবাদ শহরের একটি টোল প্লাজার কাছে কয়েকজন ট্রাকচালক ও খালাসি মিলে ওই ভেটেরিনারি চিকিৎসককে গণধর্ষণ করে এবং পরে গলা টিপে তাকে হত্যা করে তার দেহটিও জ্বালিয়ে দেয়।

ঘটনাটি নিয়ে শাদনগর থানার সামনে মানুষ যখন দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে, তখন শহরেরই বিজেপি বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি এ ঘটনা থেকে সাম্প্রদায়িক ফায়দা লোটার চেষ্টা করছেন।

ওই ঘটনায় প্রথম অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে রাজা সিং সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বলেন, আমার আশা ছিল, এত ঘৃণ্য কাজ ঠিক কোনো মুসলমান করে থাকবে। তার এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েন হায়দরাবাদের মুসলিম সমাজ।

এদিকে, এ ঘটনা তুলে ধরে জয়া বচ্চন দেশের নারী ও শিশুদের সুরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, জনগণ এ বিষয়ে সরকারের কাছ থেকে একটি উপযুক্ত এবং নির্দিষ্ট উত্তর জানতে চায়। জয়া বচ্চন সংসদে বক্তব্যে রাখার আগে এআইএডিএমকে সাংসদ বিজিলা সত্যনাথ এই গণধর্ষণের বিষয়ে বলতে গিয়ে রীতিমতো ভেঙে পড়েন।

শেয়ার করুন

পাঠকের মতামত