আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অর্ধনগ্ন ট্যাটু শো

অর্ধনগ্ন ট্যাটু শো


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ট্যাটু শো’তে অংশ নেওয়া নারী ও পুরুষদের অর্ধনগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একে ‘অশ্লীল’ অ্যাখ্যা দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির পর্যটন মন্ত্রী।

পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মোহাম্মাদিন কেতাপি জানিয়েছেন,ট্যাটু শো’র অনুমতি দেওয়ার সময় নগ্নতার বিষয় উল্লেখ করা হয়নি।

তিনি বলেন, এই আয়োজন ‘মালয়েশিয়ার সংস্কৃতি নয়...দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলিম’।

সম্প্রতি মালয়েশিয়ার ধর্মীয় রক্ষণশীলতা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

২০১৫ সাল থেকে প্রতিবছরই ‘ট্যাটু মালয়েশিয়া এক্সপো’ হয়ে আসছে। এবারের আয়োজনে ৩৫টি দেশের নাগরিক অংশ নিয়েছেন বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানের কিছু ছবি গণমাধ্যমে প্রকাশের আয়োজকদের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

এক বিবৃতিতে কেতাপি বলেছেন, ‘যেসব অনুষ্ঠানে এ ধরনের অশ্লীলতা থাকে সেখানে মন্ত্রণালয়ের অনুমোদন দেয়া অসম্ভব ব্যাপার’।

তিনি বলেন,‘আমরা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করব এবং  নিয়ম নীতির কোনো লংঘন পেলে আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ইতস্তত করব না’।

শেয়ার করুন

পাঠকের মতামত