আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

উত্তাল পশ্চিমবঙ্গ, রেলস্টেশনে বিক্ষোভকারীদের আগুন

উত্তাল পশ্চিমবঙ্গ, রেলস্টেশনে বিক্ষোভকারীদের আগুন


নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে এবার উত্তাল ভারতের পশ্চিমবঙ্গও। রাজ্যটির এক রেলস্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পিটিয়ে আহত করেছে রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

এনডিটিভি তাদের এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হাজার হাজার বিক্ষোভকারী শুক্রবার সন্ধ্যায় নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে রাস্তায় নামে। এদিন সন্ধ্যায় হুট করে তারা মুর্শিদাবাদে এক রেলস্টেশনে ঢুকে আগুন ধরিয়ে দেয়। এছাড়া এসময় সেখানে দায়িত্বরত রেলস্টেশনের নিরাপত্তা বাহিনী তাদের থামাতে আসলে তারা পিটুনির স্বীকার হন।

সংবাদ সংস্থা পিটিআইকে রেলওয়ে প্রটেকশন ফোরসের (আরপিএফ) সিনিয়র কর্মকর্তা বলেছেন, হুট করে বিক্ষোভকারীরা রেলষ্টেশনের কমপ্লেক্স ভবনে ঢুকে পড়ে এবং আগুন ধরিয়ে দেয়।

খবরে বলা হয়েছে, রেলস্টেশনে আগুন ধরিয়ে দেয়ায় ট্রেন শিডিউল বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে বিক্ষোভকারীরা উলুবেরিয়া রেলস্টেশনের রেললাইন অবরোধ করে রেখেছে। এবং কয়েকটি ট্রেনে ভাংচুর চালিয়েছে। এতে আহত হয়েছে এক চালক।

এছাড়া কলকাতায় বিক্ষোভকারীদের বিক্ষোভে কয়েক ঘণ্টা পার্ক সার্কাস এলাকা অবরুদ্ধ হয়ে ছিল। এছাড়া বিক্ষোভকারীরা বিমানবন্দরের কাছেও বিক্ষোভ করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর গাড়ি হামলার স্বীকার হয়। পরবর্তীতে পুলিশ এসে তাকে উদ্ধার করেছে। এদিকে নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতের আসাম রাজ্যে। গতকাল চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে ৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গুয়াহাটির লালুঙ গাঁও তে বৃহস্পতিবার বিক্ষোভ দমাতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এক পর্যায়ে উত্তেজিত জনতাকে থামাতে গিয়ে গুলি চালায় পুলিশ। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর ৩ জন মারা যান।

শেয়ার করুন

পাঠকের মতামত