আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিতর্কিত নাগরিকত্ব আইন: এবার বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ

বিতর্কিত নাগরিকত্ব আইন: এবার বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ

নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে এবার বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। শনিবার সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় শুরু হয়েছে বিক্ষোভ ও রেল-সড়কপথ অবরোধ। বাস-গাড়িতে ভাঙচুরের ঘটনার সঙ্গে গোটা রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে।

এদিকে বুধবার রাতে ভারতের রাজ্যসভায় নাগরিকত্ব (সংশোধনী) বিল পাস হয়। এর প্রতিবাদে ওই দিনই আসাম বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বৃহস্পতিবার রাত পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘাতে রাজ্যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মেঘালয়তেও বৃহস্পতিবার থেকে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের রাজধানী শিলংয়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, উত্তর-পূর্বের রাজ্যগুলির পাশাপাশি শুক্রবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আঁচ পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়ে। দুপুর থেকেই অশান্ত হয়ে ওঠে উলুবেড়িয়া, মুর্শিদাবাদের বেলডাঙাসহ রাজ্যের বেশ কিছু অঞ্চল। বিক্ষোভের আঁচ পড়ে খাস কলকাতায়। আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। কিন্তু তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

শনিবার সকাল থেকেই ডোমজুড়ের সলপ মোড়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। কোনা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলে। বেশ কয়েকটি সরকারি বাসে ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

শেয়ার করুন

পাঠকের মতামত