আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বরিস জনসনের বিরোধিতায় বিক্ষোভে লন্ডন

বরিস জনসনের বিরোধিতায় বিক্ষোভে লন্ডন


যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু নির্বাচনী ফলাফলকে প্রত্যাখ্যান করে জনসনের বিরুদ্ধে কয়েকশ মানুষ লন্ডনের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার স্থানীয় সময় রাতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের বাইরে থেকে মিছিল নিয়ে ট্রাফালগার স্কয়ার ও থিয়েটার ডিস্ট্রক্টের সড়কের দিকে যান। ওই সময়ে লন্ডনের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিবাদকারীদের চারপাশে ব্যাপক পরিমাণ পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

বিক্ষোভকারীরা ‘বরিস জনসন: নট মাই প্রাইম মিনিস্টার’ এবং ‘বরিস, বরিস, বরিস : আউট, আউট, আউট’ স্লোগানে আশপাশ প্রকম্পিত করে তোলেন।

তাদের হাতে ‘টোরি শাসন প্রত্যাখ্যান করুন’, ‘অভিবাসীরা স্বাগত’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ছিল।

ব্রেক্সিট ইস্যুর মধ্যে ব্রিটেনের গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে বিপুল জয় পেয়েছে ক্ষমতাসীন দল কনজারভেটিভ। ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯ আসনের ফলাফল এসেছে। এর মধ্যে কনসারভেটিভ পেয়েছে ৩৬৪ আসন এবং লেবার পার্টি পেয়েছে ২০৩ আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩২৬টি আসনে জয়।

দ্বিতীয় বিশ্বজুদ্ধের পর সবচেয়ে খারাপ ফল করেছে লেবার পার্টি। গত বারের চেয়ে এবার তারা ৪২ আসন কম পেয়েছে। তবে লেবার পার্টিতে উল্লেখযোগ্য জয় পেয়েছেন নারী প্রার্থীরা। ২০৩ আসনের জয়ী লেবার পার্টির প্রার্থীদের মধ্যে ১০৪ জনই নারী।

এদিকে নির্বাচনী ফলাফল ঘোষণার পরে বিজয়ী বক্তৃতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আর কোনো যদি, কিন্তু, হয়তো নেই; ৩১ জানুয়ারির মধ্যেই যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিচ্ছেদে জনগণ চূড়ান্ত রায় দিয়েছে।

লন্ডনের বাইরে গ্লাসগোতেও ‘জনসন, আমার প্রধানমন্ত্রী নন’ স্লোগানে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে হাফিংটন পোস্ট।

নির্বাচনে হারের পর আগামী নির্বাচনে লেবার পার্টির নেতৃত্ব না দেয়ার ঘোষণা দিয়েছে জেরেমি করবিন। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে তিনি দলের নেতৃত্ব দেবেন না। তবে তিনি এখন পদত্যাগ করছেন না। আরো কিছু সময় দলের নেতৃত্বে থাকবেন আলোচনা চালিয়ে যাবার জন্য।

তিনি বলেন, লেবার পার্টির জন্য এটি হতাশার রাত। তিনি তার ভোটার, পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন সহযোগিতার জন্য। করবিন অবশ্য তার আসনে জয়লাভ করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত