আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সাগর থেকে ১৭৩ রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার

সাগর থেকে ১৭৩ রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার


মিয়ানমারের দক্ষিণ উপকূলে একটি নৌকা থেকে ১৭৩ রোহিঙ্গাকে আটক করেছে দেশটির নৌবাহিনী। মঙ্গলবার মিয়নামার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাগরপথে সংখ্যালঘু গোষ্ঠীর বিপুল সংখ্যক সদস্যের এভাবে দেশত্যাগের চেষ্টা এটাই ইঙ্গিত দেয় যে, মিয়ানমারে এখনো তাদের ওপর নির্যাতন চলছে।

সামরিক মুখপাত্র তুন তুন নি জানান, তানিনথারি বিভাগের কাওথাউং শহরতলির উপকূল থেকে রোববার এক দল রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২২ শিশুও ছিল।

তিনি বলেন, ‘আমাদের নৌবাহিনী সাগরে একটি সন্দেহজনক নৌকা থেকে তাদেরকে খুঁজে পায়। পুলিশ আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে’।

২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযানের মুখে প্রাণে বাঁচতে সাত লাখ ৩০ হাজারেও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘের তদন্তকারীরা তাদের প্রতিবেদনে জানিয়েছেন, ‘গণহত্যার অভিপ্রায়ে’ এই অভিযান চালানো হয়েছিল।

কাওথাউং শহরতলির প্রশাসনিক দপ্তরের সহকারি পরিচালক মায়াত থু জানিয়েছেন, রোববার আটক হওয়া রোহিঙ্গারা বাংলাদেশ থেকে নাকি মিয়ানমার থেকে রওনা হয়েছিল তা এখনো স্পষ্ট নয়।

তিনি বলেন, ‘তাদেরকে আমরা নিরাপত্তা প্রহরীসহ সাগরে কাওথাউংয়ের একটি দ্বীপে রেখেছি’।

বাংলাদেশের কোস্টগার্ড  কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমারের উদ্দেশে কোনো নৌকা রোহিঙ্গা শিবির থেকে গিয়েছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য তাদের কাছে নেই।

তিনি বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য থাকলে তাদেরকে আমরা আটকাতাম’।

শেয়ার করুন

পাঠকের মতামত