আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ পারভেজ মোশাররফের

মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ পারভেজ মোশাররফের

রাষ্ট্রদ্রোহীতার দায়ে দেয়া মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাকিস্তানের লাহোর হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন দেশটির সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ।

শুক্রবার দুবাই থেকে আইনজীবীর মাধ্যমে রায় পুনর্বিবেচনার আবেদন জানান তিনি। আগামী ৯ জানুয়ারি এই আবেদনের ওপর শুনানি হবে লাহোর হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে।

এদিন, মোশাররফের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আজহার সিদ্দিকী ৮৬ পৃষ্ঠার পিটিশনটি দাখিল করেছেন।

আবেদনটিতে বলা হয়েছে, পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলায় ইসলামাবাদের বিশেষ আদালতের বিচারে অনেক সঙ্গতি ও অনিয়ম ছিল। খুব তাড়াহুড়ো করে বিচার প্রক্রিয়াটি শেষ করা হয়েছে বলেও এতে অভিযোগ করা হয়েছে।

গত ১৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহীতা মামলায় পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত।

বর্তমানে চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন এককালের দাপুটে পাক এই সেনাপ্রধান।১৯৯৯ সালে থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন পারভেজ মোশাররফ।

২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির অভিযোগে দেশটির আদালতে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। ২০১৩ সালের ডিসেম্বর থেকে এই মামলার রায় আদালতে ঝুলে ছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত