আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দিল্লির জামে মসজিদের সামনে বিপুল জমায়েত

দিল্লির জামে মসজিদের সামনে বিপুল জমায়েত

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আন্দোলন চলছেই। সদ্য পাস হওয়া এ আইনের প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশটির বিভিন্ন রাজ্যের বাসিন্দারা। এবার জুমার পর দিল্লির জামে মসজিদের সামনে এই আইনের প্রতিবাদে বিপুল সংখ্যক মুসল্লিরা জমায়েত হয়েছেন।

এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর একই স্থানে পুলিশের নিরাপত্তার মধ্যেই অনেক মুসল্লি জড়ো হয়ে বিক্ষোভ করেন।

ভারতীয় সংবাদমাধ্যমএনডিটিভি জানায়, আজ শুক্রবার জুমার নামাজের পর নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুসল্লিরা দিল্লি জামে মসজিদের সামনে জমায়েত হন। তারা মিছিল বের করারও চেষ্টা করেন। মুসল্লিদের জমায়েতে ‘বিশৃঙ্খলা’ এড়াতে দিল্লি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দিল্লির বেশ কয়েকটি জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ জমায়েতে অংশ নিয়েছেন দিল্লির প্রাক্তন বিধায়ক শোয়েব ইকবাল, কংগ্রেস নেত্রী অলকা লাম্বাসহ অনেকেই।

অলকা লাম্বা বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ‘বেকারত্বই দেশের আসল ইস্যু। কিন্তু আপনারা মানুষকে এনআরসির লাইনে দাঁড় করাতে চাইছেন, ঠিক যেমন নোটবন্দির সময়ে করেছিলেন।’

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ২০১৫ সালের আগে ভারতে যাওয়া হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি ও জৈন শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। মুসলিমদের তাড়াতে এ আইন করা হয়েছে বলে সমালোচনা করছে অনেকেই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিও এ আইনটিকে ‘মুসলিম বিরোধী’ হিসেবে আখ্যা দিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত