আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

কাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১০০ জন আরোহী ছিল বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বেক এয়ারের ওই বিমানটি আলমাটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়। আলমাটির মেয়র কার্যালয় সূত্র জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে দেশটির রাজধানী নুরসুলতানের উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৭ টা ২২ মিনিটে রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়। এরপরই উচ্চতা হারাতে শুরু করে বিমানটি। পরে সেটি প্রথমে একটি কংক্রিটের দেয়ালে ধাক্কা খায় এবং তারপর একটি দোতলা বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে ৯৫ যাত্রী ও পাঁচজন ক্রু ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেছে। কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বিশেষ কমিশন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমান ও ভবনের যে সব ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে, সেখানে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সের জন্য নারীর কণ্ঠে আকুতি শোনা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত