আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষুব্ধ জনতার হামলা

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষুব্ধ জনতার হামলা


সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্র যে বিমান হামলা করেছিলো, তারই জের ধরে বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাস কম্পাউন্ডে হামলা করেছে বিক্ষুব্ধ লোকজন।

এ সময় তারা কম্পাউন্ডের কাছে প্রহরা চৌকিতে আগুন ধরিয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলায় উস্কানি দেয়ার জন্য ইরানকে দায়ী করেছেন।

রোববার ইরাকের পশ্চিমাঞ্চলে মিলিশিয়াদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালায়, তাতে অন্তত ২৫ জন যোদ্ধা নিহত হয়েছিলো।

তবে যুক্তরাষ্ট্র বলছে, তারা কিরকুকে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলার জবাব দিয়েছে, যে হামলায় একজন মার্কিন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের হামলায় যারা নিহত হয়েছেন, মঙ্গলবার তাদেরই দাফন হচ্ছিলো বাগদাদে। আর সেখান থেকেই যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার ঘটনা ঘটে।

আবু মাহদি আল-মুহান্দিসসহ কয়েকজন সিনিয়র মিলিশিয়া ও প্যারামিলিটারি নেতা হাজার হাজার শোকাহত মানুষের সাথে হেঁটে ইরাকের গ্রিন জোনের দিকে যান। ওই এলাকায়ই ইরাকের অধিকাংশ সরকারি অফিস ও বিদেশী দূতাবাস অবস্থিত।

খবরে বলা হচ্ছে, ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তাদের ওই জোনে প্রবেশ করে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে রাস্তায় সমবেত হওয়ার সুযোগ দেয়।

ওই সমাবেশ থেকে কাতাইব হেজবুল্লাহ ও অন্য মিলিশিয়াদের পতাকা বহন করে আমেরিকা বিরোধী স্লোগান দেয়া হয়।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা দূতাবাসের প্রধান গেট লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকেন এবং এক পর্যায়ে সিকিউরিটি ক্যামেরা ভেঙ্গে ফেলেন।

এ সময় গার্ড চৌকিতে আগুন দেয়া হয় এবং গুলির শব্দও শোনা যায়। এক পর্যায়ে কম্পাউন্ডের দেয়াল ভেঙ্গে ফেলা হয়।

এমনকি যুক্তরাষ্ট্র সৈন্যদের টিয়ার গ্যাস ছোঁড়ার আগে তারা কম্পাউন্ডের বেশ খানিকটা ভেতরেও ঢুকে পড়েন।

পরে ঘটনাস্থলে ইরাকি সৈন্য ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় এবং প্রধানমন্ত্রী আব্দুল মাহদি বিক্ষোভকারীদের অবিলম্বে দূতাবাস চত্বর ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।

তবে আল-সুমাইরা ওয়েবসাইটে বলা হয়েছে, কাতাইব হেজবুল্লাহ গোষ্ঠী যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ এবং দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার না করা পর্যন্ত দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প তার টুইটে লিখেছেন : ‘ইরান আমেরিকান ঠিকাদারকে খুন করেছে। বহু মানুষকে আহত করেছে। আমরা শক্ত জবাব দিবো।’

‘এখন ইরান দূতাবাসে হামলার ঘটনা সংগঠিত করেছে। তাদেরকে এজন্য জবাবদিহি করতে হবে। একই সাথে আশা করি ইরাক দূতাবাস সুরক্ষায় তার ফোর্স ব্যবহার করবে’।

শেয়ার করুন

পাঠকের মতামত