আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অস্ট্রেলিয়ার উপকূলে কয়েক শ’ বাড়িঘর পুড়ে ছাই

অস্ট্রেলিয়ার উপকূলে কয়েক শ’ বাড়িঘর পুড়ে ছাই


অস্ট্রেলিয়ার উপকূলে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে দুই শ’র বেশি বাড়িঘর। সোমবার থেকে এ পর্যন্ত মারা গেছে সাতজন। মঙ্গলবারেই বহু মানুষ যারা বাড়িঘর ছেড়ে যেতে পারেননি তারা সবাই সমুদ্র সৈকতে দৌড়েছিলেন কারণ আগুনের হল্কা ধেয়ে আসছিলো শহরের দিকে।

ইস্ট গিপসল্যান্ড আর ভিক্টোরিয়াতেই ৪৩টি বাড়ি ধ্বংস হয়েছে আর ১৭৬টি শেষ হয়ে গেছে নিউ সাউথ ওয়েলস।

তবে অবস্থার সামান্য উন্নতি হয়েছে এবং ভিক্টোরিয়াতে বন্ধ করে দেয়া একটি সড়ক দু ঘণ্টার জন্য খুলেও দেয়া হয়েছিলো যাতে করে লোকজন সরে যেতে পারে।

কিন্তু নতুন বছরের প্রথম প্রহরেই নিউ সাউথ ওয়েলসে অন্তত ১১২টি বাড়ি পুড়ে যেতে দেখা গেছে।

ভিক্টোরিয়াতে দাবানল সতর্কতার সাথে একটি জরুরি অবস্থার সতর্কতাও ছিলো। পরে সেটিকে কমিয়ে 'ওয়াচ অ্যান্ড অ্যাক্ট' সতর্কতা দেয়া হয়।

এর আগে গত বুধবার নিউ সাউথ ওয়েলসের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছিলো এ বছর আগুনে সেখানকার মোট ৯১৬টি বাড়ি ধবংস হয়েছে। এছাড়া ক্ষতি হয়েছে আরও অন্তত ৩৬৩টি বাড়ির।

নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্লাডিস বেরেজিকলিয়ান বলেছেন আবহাওয়া সহনীয় হয়ে এলে সড়ক পরিষ্কার ও বিদ্যুৎ পুনরায় চালুর চেষ্টা করবেন কর্মীরা।

তবে তিনি এও জানিয়েছেন যে শনিবার নাগাদ তাপমাত্রা আরও বাড়তে পারে।

এবারের এই আগুনে গত কয়েকদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর অস্ট্রেলিয়াতে দাবানলে পনের জনের মৃত্যু হয়েছে।

এদিকে মঙ্গলবারই দেশটির সরকার জানিয়েছে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী অতিরিক্ত বিমান, হেলিকপ্টার ও নৌকা পাঠাবে নিউ সাউথ ওয়েলসে।

শুক্রবার নাগাদ ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস উপকূলে উভচর জাহাজ পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

দেশটির মালাকোটাতে অ্যালিসন মারিওন নামে একজন নারী তার এগার বছর বয়সী সন্তান নৌকা চালিয়ে পরিবারকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিবিসি।

শেয়ার করুন

পাঠকের মতামত