আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কলকাতায় বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

কলকাতায় বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

ভারতের কলকাতার নৈহাটিতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার দুপুরে বিস্ফোরণের ব্যাপক আওয়াজে কেঁপে ওঠে পুরো এলাকা। প্রায় তিন-চার কিলোমিটার দূর থেকেও শোনা যায় পর পর তিনটি বিস্ফোরণের আওয়াজ।

পুলিশ বলছে, নৈহাটির দেবক গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। তার আঘাত এতটাই বেশি ছিল যে বাড়ির ছাদ পর্যন্ত উড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা ১২টা নাগাদ বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। তার পরেই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনীর সমস্যরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাজি কারখানায় কাজ করছিলেন বেশ কয়েকজন। তাদেরকে গুরুতর জখম অবস্থায় ব্য়ারাকপুর এবং নৈহাটির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে হয়।

ব্যারাকপুর কমিশনারেটের যুগ্ম কমিশনার (সদর) ধ্রুবজ্যোতি দে বলেন, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পেয়েছি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজির পাশাপাশি ওই কারখানায় দেশি বোমা বানানো হত। পুলিশেরও সন্দেহ শক্তিশালী কোনো বিস্ফোরক ওই ভবনে রাখা ছিল।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, আমাদের কাছে ওই বাজি কারখানা সম্পর্কে কোনো তথ্য নেই। বেআইনিভাবে চলছিল ওই কারখানা। কারখানার মালিক কে এবং কতজন সেই সময় কারখানায় ছিলেন তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, নূর হোসেন নামে এক ব্যক্তির ওই কারখানা। তিনি ফেরার। এক বছর আগেও ওই এলাকায় একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয় এবং প্রাণ হারিয়েছিলেন তিনজন শ্রমিক। পুলিশের একাংশও অনুমান করছে, ওই কারখানায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক মজুত করে রাখা ছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত