আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মার্কিন সেনারা ব্রেইন ইনজুরিতে ভুগছে

মার্কিন সেনারা ব্রেইন ইনজুরিতে ভুগছে

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গত ৮ জানুয়ারি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে আহত মার্কিন সেনার সর্বশেষ সংখ্যা একশোর বেশি বলে জানা গেছে।

এসব সেনার সবাই ব্রেইন ইনজুরিতে ভুগছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এবং রয়টার্সসহ পশ্চিমা অনেক গণমাধ্যম এ খবর দিয়েছে।

আমেরিকার এমন একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে- এ পর্যন্ত ১০৯ জনের বেশি মার্কিন সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে।

৮ জানুয়ারি হামলার পর মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানে হামলায় কোনো সেনা আহত কিংবা নিহত হয় নি।

কিন্তু কিছু দিন পর প্রথমে ১১ জন সেনা আহত হওয়ার কথা স্বীকার করা হয়। তারপর ৩৪ জন এরপর ৫০ জনের কথা স্বীকার করা হয় এবং এখন বলা হচ্ছে ব্রেইন ইনজুরিতে ভুগছে একশোর বেশি সেনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসমস্ত মন্তব্য প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি নিজে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। ট্রাম্প এখন সেনাদের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন। বিশেষ করে যারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় ইরাকে ছিল।’

শেয়ার করুন

পাঠকের মতামত