আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সেন্টমার্টিনে ট্রলারডুবি: ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার, নিখোঁজ বহু

সেন্টমার্টিনে ট্রলারডুবি: ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার, নিখোঁজ বহু

কক্সবাজারের সেন্টমার্টিনে রোহিঙ্গাবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে, ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এ খবর নিশ্চিত করে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. নাঈম উল হক জানান, সোমবার গভীর রাতে ছেঁড়াদ্বীপের কাছে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা।

সূত্র জানা যায়, ১১ ফেব্রুয়ারি রাতে বাহারছড়া উপকূল হয়ে ছেড়ে আসা দুইটি ট্রলার অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। ভোরে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের সেন্টমার্টিন বিসিজি ক্যাম্পের একটি দল ডুবে যাওয়ার সংবাদ পেয়ে উদ্ধার অভিযানে যায়। এ সময় একটি ট্রলার ডুবে গেলেও অপর ট্রলার এবং সাগর হতে ভাসমান ১১ জন নারী ও চারজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি ৭০ জন নারী-পুরুষ ও শিশুকে জীবিত উদ্ধার করে সেন্টমার্টিন জেটিতে আনা হয়।

উদ্ধারকৃতরা জানায়, তাদের সঙ্গে একশ ৫০ জন যাত্রী ছিল। উদ্ধারকৃত এসব রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষেরা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বলে জানা গেছে। কোস্টগার্ডের অপর একটি আভিযানিক দল ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার এবং সাগরে জীবিত বা মৃতদেহ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তাই মৃতদেহ বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার শুভাশিস দাস জানান, এখনো পর্যন্ত ১৫ জন মৃত এবং ৭০ জনকে জীবিত উদ্ধার করে সেন্টমার্টিনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযান অব্যাহত থাকায় এই ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

মানব পাচারের জন্য রোহিঙ্গা মওজুদের সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশের শক্তিশালী কয়েকটি দল উপকূলীয় এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে।

এদিকে মানব পাচার দমনে সরকার ও বিভিন্ন সংস্থা জোর প্রচারণা চালালেও টেকনাফ সদরের লম্বরী, হাবিরছড়া, মিঠাপানিরছড়া, বাহারছড়ার নোয়াখালী পাড়া, জুম্মাপাড়া, কচ্চপিয়া, বাঘঘোনা বাজারসহ বেশ কয়েকটি পয়েন্টে চিহ্নিত কতিপয় প্রভাবশালী জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের কতিপয় ব্যক্তির সাথে সখ্যতার সুযোগকে কাজে লাগিয়ে রহস্যজনকভাবে মানব পাচারের উৎসব চালাচ্ছে বলে স্থানীয়রা জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত