আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ফের রকেট হামলা

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ফের রকেট হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের একটি মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে কে১ ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরাকি ও মার্কিন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ওই ঘাঁটিতে অন্তত ৩০টি রকেট হামলা হয়েছিল। এতে এক মার্কিন ঠিকাদার নিহত হন। এ ঘটনার জন্য ইরান-ঘনিষ্ঠ ইরাকি সামরিক গোষ্ঠী কাতায়িব হিজবুল্লাহকে দায়ী করে যুক্তরাষ্ট্র। পরে তাদের পাল্টা হামলায় প্রাণ হারান অন্তত ২৫ হিজবুল্লাহ সেনা।

এর কয়েকদিন পর ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

এই হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিন সেনা অবস্থান থাকা ইরাকের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সোলাইমানির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক পালন শেষে বৃহস্পতিবার কে১ ঘাঁটিতে ফের রকেট হামলার ঘটনা ঘটলো।

শেয়ার করুন

পাঠকের মতামত