আপডেট :

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে


মহামারি করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিচ্ছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে করোনা (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৯২১ জন। এমনটাই জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য বিভাগ।

গতকাল সোমবার মৃতের সংখ্যা ৫০০ ছাড়ায়। মঙ্গলবার সেটা ছাড়িয়ে যায় ছয়শ’ (৬৮৪)। মঙ্গলবারই সেখানে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র তাদের মোট জনসংখ্যার অর্ধেককে ঘরে থাকার আদেশ দিয়েছে। ১৩টি প্রদেশের ১৩টি মিউনিসিপালিটিস ইতিমধ্যে ১৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৯৩১ জনকে ঘরে থাকার আদেশ দিয়েছে। যা দেশটির মোট জনসংখ্যার ৪৪ শতাংশ। চলতি সপ্তাহের শেষ দিকে আরো তিনটি অঙ্গরাজ্যের আটটি মিউনিসিপালিটিস এই আদেশ দিবে।

সব অঙ্গরাজ্যে এই আদেশ দেওয়া হলে ১৬ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৩৮৪ জন মানুষ ঘরে থাকতে বাধ্য হবে। যা হবে দেশটির মোট জনসংখ্যার ৪৯ শতাংশ।

যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩২ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৫২৩ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত