আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গা ঘেঁষে দাঁড়ালেই ৬ মাসের জেল

গা ঘেঁষে দাঁড়ালেই ৬ মাসের জেল

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে কঠোর আইন জারি করেছে সিঙ্গাপুর। দেশটিতে কেউ ইচ্ছাকৃতভাবে কারো গা ঘেঁষে দাঁড়ালে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড হতে পারে।

এছাড়া করোনা মোকাবিলায় নতুন আরও অনেক পদক্ষেপ গ্রহণ করেছে সিঙ্গাপুর। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে বার, সিনেমাহল এবং বৃহৎ পরিসরের অনুষ্ঠান বন্ধ করা।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির এসব পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা। এক্ষেত্রে এক মিটারের (৩ ফুট) কম দূরত্বে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

আইন অনুযায়ী সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে লোকজনকে ইচ্ছাকৃতভাবে অতি গা ঘেঁষে দাঁড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে বা জনসমাগমস্থলে সিটে বসার ক্ষেত্রে পরস্পরকে কমপক্ষে এক মিটারের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

কেউ এই আইন ভঙ্গ করলে তার সর্বোচ্চ ৬ মাসের কারাদন্ড এবং সর্বোচ্চ ৭ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে।

এ সপ্তাহের গোড়ার দিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সর্বনিম্ন এই দূরত্ব বজায় রাখার পদক্ষেপ আমাদেরকে অবশ্যই কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।’

ইতিমধ্যে সিঙ্গাপুরে ৬৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া এ মহামারী ভাইরাসে ৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত এবং ২৩ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত