আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ১ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর রেকর্ড

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ১ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাসে বেসামাল হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে হু হু করে বাড়ছে কোভিড-১৯ এর আক্রান্তের সংখ্যা। ৫০টি অঙ্গরাজ্যে গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৮৫ হাজার ৪৩৫। আজ সেটা লাখ ছাড়িয়ে গেছে (১ লাখ ৩৯২)। মাত্র ৪ দিনের ব্যবধানে দেশটিতে করোনা আক্রান্ত রোগী সংখ্যা বেড়েছে ৬২ হাজার! মৃতের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে (১৫৪৩)।

স্থানীয় সময় শুক্রবার দুপুর পর্যন্ত সেখানে মারা গেছে রেকর্ড একদিনে ২৬৫ জন। করোনাভাইরাস দেশটিতে ছড়িয়ে পড়ার পর যা একদিনে সর্বোচ্চ। বৃহস্পতিবার মারা গিয়েছিল ২৫৩ জন। বুধবার মৃতের সংখ্যা ছিল ২৩৩ জন। মঙ্গলবার ছিল ১৬৪ জন।

২৩ মার্চ সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৮১ জন। ২৪ মার্চ সেটা হয় ৫৪ হাজার ৮৫৬। ২৬ মার্চ বেড়ে দাঁড়ায় ৮৫ হাজার ৪৩৫ এ। এ রিপোর্ট লেখার সময় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় এখন দুপুর আড়াইটা। দিনের বাকি সময়ে এই আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় দেখার বিষয়।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কে, ৪৪ হাজার ৮১০ জন। এরপর নিউ জার্সিতে ৮ হাজার ৮২৫। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় ৪ হাজার ৪৫৯, মিশিগানে ৩ হাজার ৬৫৭, ম্যাসাচুসেটে ৩ হাজার ২৪০, ওয়াশিংটনে ৩ হাজার ২০৭ ও ইলিনয়িসে ৩ হাজার ২৬ জন আক্রান্ত হয়েছে।

মহামারি করোনা ভাইরাস বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৫ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছে ২৬ হাজার ৯৩৯ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত