আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আইসোলেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী, করোনা আক্রান্তের আশঙ্কা

আইসোলেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী, করোনা আক্রান্তের আশঙ্কা

বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

বিশ্ব মহামারি করোনা ভাইরাস ইসরাইলেও হানা দিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আক্রান্তের আশঙ্কা করা হচ্ছে।

কারণ হিসেবে বলা হচ্ছে, বেঞ্জামিন নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্যা জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্টাফদের সাময়িকভাবে আইসোলেশনে রাখা হয়েছে।

নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, ভাইরাস পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারা পৃথক থাকবে। তবে আশা করা হচ্ছে নেতানিয়াহু করোনা ভাইরাসের সংস্পর্শে আসেননি।

এদিকে ইসরাইলি চ্যানেল টুয়েলভ সোমবার সকালে জানিয়েছিলো, নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচের করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় প্রধানমন্ত্রীকে এক সপ্তাহের জন্য আইসোলেশন করা হবে।

এরপর নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়, নেতানিয়াহু আইসোলেশন করার কোনও প্রয়োজন নেই। কারণ তিনি পালুচের সঙ্গে সাক্ষাত করেননি। তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগও হয়নি।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, করোনা ভাইরাস নিয়ে পরবর্তী কী করা উচিত তা নিয়ে তারা পর্যালোচনা করছেন।

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সমন্বয় করে চলছেন। তিনি স্বাস্থ্য সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলি কঠোরভাবে মেনে চলছেন। বেশিরভাগ কাজ বাড়ি থেকে ভিডিওর মাধ্যমে করে চলছেন।

ইসরাইলের নীল ও সাদা দলের নেতা বেনি গ্যান্টজ ও গবি আশকানাজির মতে, নেতানিয়াহু যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাকে ও তার স্টাফদের কোয়ারেন্টাইনে রাখতে হবে।

এদিকে ইসরাইলে এই ভাইরাসে এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। আর আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত