আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বিশ্বে ২০ লাখ ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা

বিশ্বে ২০ লাখ ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৪ হাজার ৬৭৬ এ পৌঁছেছে। চলতি শতকের সবচেয়ে ভয়াবহ এই মহামারিতে এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৩১ হাজার ১০১ জন।
গত বছর ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর মাত্র সাড়ে তিন মাসের মধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবের পর ৮৩ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করে। আর মাত্র ১৪ দিনের মাথায় আরো ১০ লাখ অতিক্রম করে আক্রান্তের সংখ্যা।

চীনে প্রাদুর্ভাব হলেও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ইতোমধ্যে এই দেশটিকে অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও ফ্রান্স। আক্রান্তের সংখ্যায় চীনকে অতিক্রম না করলেও মৃতের সংখ্যার দিকে থেকে ইরান সেটি পেরিয়ে গেছে আরও আগে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এখন দ্রুত গতিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে ইন্দোনেশিয়ায়। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল প্রথম দিকে করোনার সংক্রমণকে গুরুত্ব না দিলেও দেশটিতে প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত