আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

শিকাগোয় করোনা সচেতনতায় বিলবোর্ডে রাসুল (সা.)-এর বাণী

শিকাগোয় করোনা সচেতনতায় বিলবোর্ডে রাসুল (সা.)-এর বাণী

করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশ্বব্যাপী নানা রকম পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিলবোর্ডে বিশ্বনবীর বাণী ব্যবহার করে প্রচারণা অনেকের নজর কেড়েছে। এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিলবোর্ডে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বাণী লেখা রয়েছে। সেখানে হাদীসের বরাত দিয়ে লেখা হয়েছে, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, 'সংক্রামক রোগের সময় তোমরা বারবার হাত ধোও, সংক্রামিত এলাকায় প্রবেশ করো না এবং সংক্রামিত এলাকা থেকে বাইরে যেও না।'

বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে শিকাগোর ওহারে বিমানবন্দরের সন্নিকটে। বিলবোর্ডটির উদ্যোক্তা গেইনপিস নামক একটি সংগঠন। গেইনপিস যুক্তরাষ্ট্রের ইলিনয় ভিত্তিক একটি অলাভজনক ইসলামী সংস্থা। ২০০৮ সালে সংস্থাটি যাত্রা শুরু করে।

গেইনপিসের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে সঠিক ইসলামী জ্ঞাণ বিতরণ করা। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতি দূর করা। যেন তারা সঠিক ইসলামী মূল্যবোধ সম্পর্কে জানতে পারে।

এই লক্ষ্যে গেইনপিস দীর্ঘদিন ধরে কাজ করছে। ২০১৯ সালে তারা শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় শহরে ইসলাম প্রচারে এমন বিলবোর্ড স্থাপন করেছিল। তাদের একটি হট লাইন নাম্বার আছে। এই নাম্বারে ফোন করে যে কেউ বিনা খরচে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে। এছাড়া কেউ যদি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তবে নব মুসলিমদের যাবতীয় দায়িত্ব গেইনপিস থেকে নেওয়া হয়।

বর্তমানে সংগঠনটির পরিচালকের দায়িত্বে রয়েছেন ডাক্তার সাবিল আহমেদ। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলাম একটি সুন্দর ও বাস্তবসম্মত জীবন ব্যবস্থা। তবে বর্তমানে কিছু বিপথগামী লোকের দ্বারা ইসলামের ভুল বাণী ছড়িয়ে পড়ছে। ফলে এই ভুল বার্তায় পশ্চিমা বিশ্বে ইসলাম ফোবিয়া বাড়ছে। আমাদের কাজ গণমাধ্যমের নানা উপকরণ ব্যবহার করে সঠিক ইসলামের বাণী সবার মাঝে পৌঁছে দেওয়া।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত