আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইতালিতে বৈধতা পেতে যাচ্ছে অবৈধ অভিবাসীরা

ইতালিতে বৈধতা পেতে যাচ্ছে অবৈধ অভিবাসীরা

ইতালিতে খুব শীঘ্রই প্রায় ছয় লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করে নেয়া হতে পারে। ইতিমধ্যে দেশটির মন্ত্রীপরিষদে এনিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। জানা যায়, দেশটির বিভিন্ন খাতে কর্মজীবী শ্রমিকের সংখ্যা কম থাকায় এসব অবৈধ অভিবাসীদের বৈধ করে এসব খাতে কাজের সুযোগ করে দেয়া হবে বলে দেশটির স্বনামধন্য পত্রিকা ‘লা রিপুবলিকা’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এনিয়ে দেশটির কৃষিমন্ত্রী তেরেসা বেল্লানোভা সংসদে এক আলোচনায় বলেন, করোনা প্রভাবে ইতালির কৃষিখাতে ব্যাপক ধ্বস নেমে এসেছে। এমতাবস্থায় দেশটির কৃষিখাতকে উন্নত করার জন্য অনেক জনশক্তি প্রয়োজন। এছাড়াও করোনার কারনে এবছর বিশ্বের অন্যান্য দেশ থেকে জনশক্তি আমদানি করা সম্ভব না। এমতাবস্থায় যদি এই খাতে জনশক্তি না প্রয়োগ করা হয় তাহলে ভবিষ্যতে ইতালিকে খাদ্য সঙ্কটে পড়তে হবে। তাই এসব অবৈধ অভিবাসীদের বৈধ করে বিভিন্ন খাতে কাজ করার সুযোগ দেয়া উচিৎ।

এছাড়াও এবিষয়ে দেশটির শ্রম, অর্থ, বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় সংসদে তাদের নিজনিজ অভিমত জানিয়েছেন। তবে কৃষিমন্ত্রীর এ বক্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্ত্বেও সালভিনি।

এবিষয়ে বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন নেতাকর্মীরা বলছেন, অবৈধদের বৈধ করে নেয়ার সংবাদ প্রতিবছরই আমরা শুনি তবে এবারেরটা হয়তো সত্যি হবে। কেননা রাষ্ট্রের এই করুণ অবস্থায় বাজেট ঘাটতি পুরনে বৈধকরণ ট্যাক্স অনেক ভূমিকা রাখবে।

এছাড়াও তারা বলেন, বর্তমানে দেশটিতে কতজন অবৈধ বাংলাদেশী রয়েছে তার সঠিক হিসেব নেই তবে ধারণা করা হচ্ছে প্রায় ৬০ হাজার অবৈধ বাঙ্গালী রয়েছেন। তারা দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে রয়েছে। বৈধ কাগজপত্রের জন্য নিজ দেশে যেতে পারছেন না।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে ইতালিয়ান সরকার ঘোষণা দিয়ে সকল অবৈধ অভিবাসীদের বৈধ করে নিয়েছিল।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত