আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করে দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করে দিচ্ছেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, করোনভাইরাস মহামারীজনিত কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিতের বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন তিনি। সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এক টুইটবার্তায় এ কথা জানান ট্রাম্প। খবর দ্য গার্ডিয়ানের।

ওই টুইটে তিনি বলেন, অদৃশ্য শত্রুর আক্রমণের এই সময়ে (কভিড-১৯ এর ক্ষেত্রে  তিনি নিয়মিত এই শব্দবন্ধ ব্যবহার করেন) আমেরিকার মহান নাগরিকদের চাকরি রক্ষার প্রয়োজনীয়তার জন্য সাময়িকভাবে অভিবাসন স্থগিতে যুক্তরাষ্ট্রের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করব আমি।

এ আদেশের সময় এবং এটি কতোদিন পর্যন্ত চলবে এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।


ট্রাম্পের অভিবাসনবিরোধী বক্তৃতাগুলো এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির প্রতিশ্রুতির পাশাপাশি আমেরিকান কর্মীদের প্রথম রাখার প্রতিশ্রুতির সঙ্গে সর্বশেষ পদক্ষেপের ঘোষণা সামঞ্জস্যপূর্ণ।

গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রে জরুরি ঘোষণার পর থেকে দেশটিতে ২২ মিলিয়নেরও বেশি মানুষ বেকার সহায়তার জন্য আবেদন করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ হাজার ৫১৪ জন। আর দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত