আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ভারতের রাষ্ট্রপতি ভবনেও করোনা

ভারতের রাষ্ট্রপতি ভবনেও করোনা

ভারতে রাষ্ট্রপতি ভবনে এক পরিচ্ছন্নতাকর্মী করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। ওই ব্যক্তির সংক্রমণ ধরা পড়ার পর রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সের প্রায় ১০০ জন কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

চার দিন আগে ওই পরিচ্ছন্নতাকর্মীর দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে বলে মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রাষ্ট্রপতি ভবনের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনের সচিব পর্যায়ের কর্মকর্তাদের নিজেদের বাড়িতেই কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তবে সেখানকার অন্য কর্মীদের মধ্য দিল্লির একটি কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে আশার কথা এটাই যে, এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ওই পরিচ্ছন্নতা কর্মী ছাড়া বাকিদের শরীরের নমুনা পরীক্ষার ফলাফল করোনা নেগেটিভ এসেছে।

এ দিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৮ হাজার ৬০১ জন। এর মধ্যে ৫৯০ জনের মৃত্যু হয়েছে। গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানী দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্রে। আর ঠিক তারপরেই রয়েছে দিল্লি। রাজধানীতে এখনও পর্যন্ত ২ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত