আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম সনাক্ত হয় এই ভাইরাস। এরপর ১১৩ দিনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে। আক্রান্ত করেছে ২৫ লাখ ৩২ হাজার ৪৯০ জনকে। প্রাণ কেড়ে নিয়েছে ১ লাখ ৭৫ হাজারেরও বেশি লোকের।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৩ হাজার ৫৭৫ জন। সেখানে প্রাণ হারিয়েছে ৪৩ হাজার ৬৬৩ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে স্পেনে। আটলান্টিক পাড়ের দেশটিতে এ পর্যন্ত করোনার কবলে পড়েছে ২ লাখ ৪ হাজার ১৭৮ জন। প্রাণ হারিয়েছে ২৮২ জন।

প্রায় দুই লাখ আক্রান্ত হয়েছে ইতালিতে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ২৪ জন। যদিও মৃতের সংখ্যা সেখানে খুবই কম।

যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪৪ জন। আক্রান্তের সংখ্যা লাখ ছোঁয়ার অপেক্ষায় আছে তুরস্ক ও ইরান। ইউরোশিয়ার দেশটিতে আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৫৯১ জন। আর ইরানে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৮০২ জন।

করোনাভাইরাসের আতুরঘর চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৫৮ জন। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৭৬৩ জন। এ ছাড়া বেলজিয়াম ও ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

প্রতিনিয়তই হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এই ভাইরাস থেকে বাঁচতে গৃহবন্দি হয়ে আছে বিশ্বের অধিকাংশ মানুষ। কবে মুক্তি মিলবে অপ্রতিরোধ্য এই ভাইরাস থেকে?


এলএবাংলাটাইমস/এলআরটি/আই
 

শেয়ার করুন

পাঠকের মতামত