আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ভারতে তাবলিগের ১৩ বাংলাদেশি সদস্য গ্রেপ্তার

ভারতে তাবলিগের ১৩ বাংলাদেশি সদস্য গ্রেপ্তার

ভারতের মহারাষ্ট্রে একটি কোয়ারেন্টাইন সেন্টার থেকে ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই দিল্লির নিজামউদ্দিনে মারাকাজ মসজিদে তাবলিগ জামাতের ইজতেমায় যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

রাজ্যের থানে জেলার ক্রাইম ব্রাঞ্চ ইউনিট ১ এর পুলিশ পরিদর্শক নিতিন থ্যাকারে জানান, শিল দাইঘারের কোয়ারেন্টাইন সেন্টার থেকে ২১ বিদেশি ও চার ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই গত মার্চে তাবলিগের ইজতেমায় যোগ দিয়েছিলেন। বিদেশিদের মধ্যে আট জন মালয়েশিয়ার নাগরিক, অন্যরা বাংলাদেশি।

তিনি বলেন, ‘বিদেশিরা পর্যটন ভিসায় এসেছিল। তারা ভিসার নিয়ম লঙ্ঘন করেছে। তারা কেবল দিল্লির ইজেতেমাতেই যোগ দেয়নি, বরং তারা মুমব্রার একটি মসজিদে গিয়েছে এবং সেখানে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবস্থান করেছে।’

মার্চে ভারতে করোনা প্রাদুর্ভাবের পর দিল্লির নিজামউদ্দিনে চলছিল তাবলিগ জামাতের ইজতেমা। সরকারের লকডাউন ঘোষনার পরেও প্রায় ১০-১২ দিন ধরে মসজিদে ছিলেন তাবলিগের প্রায় দুই হাজার দেশি-বিদেশি সদস্য। তাদের সংস্পর্শে আসা অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার এই বিদেশিদের ফেরত পাঠানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত