আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

কিমের স্বাস্থ্য পরামর্শে চিকিৎসক দল পাঠালো চীন

কিমের স্বাস্থ্য পরামর্শে চিকিৎসক দল পাঠালো চীন

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের স্বাস্থ্যের পরামর্শ দিতে চিকিৎসা বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে চীন। এই পরিস্থিতি নিয়ে কাজ করছে এমন তিনজন চীনা কর্মকর্তা সূত্রে এ তথ্য এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

কিমের অসুস্থতা নিয়ে নানা রকম রিপোর্টের মধ্যেই চীনা চিকিৎসক ও কর্মকর্তা উত্তর কোরিয়া গেলেন। এ ব্যাপারে চীনের কোনো বক্তব্য জানতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা।

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক লিয়াজো বিভাগের এক উর্ধ্বতন সদস্যের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার উদ্দেশে বেইজিং ছাড়েন। এই বিভাগটি উত্তর কোরিয়া নানা বিষয় দেখভাল করে।

বিষয়টির সংবেদনশীলতা মাথায় রেখে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রগুলো। শুক্রবার পর্যন্ত এ ব্যাপারে লিয়াজো বিভাগের কোনো মন্তব্য পায়নি রয়টার্স। একটি মন্তব্যের অনুরোধ করলেও সাড়া দেয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

উত্তর কোরিয়ার সিউল ভিত্তিক ওয়েবসাইট ডেইলি এনকে এই সপ্তাহের শুরুতে অসমর্থিত সূত্রে জানায়, ১২ এপ্রিল অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ কিম। এ দাবি সত্য নয় বলে জানায় দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার দক্ষিণ কোরিয়ান সূত্র রয়টার্সকে বলেছে, তাদের গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে কিম বেঁচে আছেন এবং শিগগিরই জনসম্মুখে আসবেন। কিমের বর্তমান শারীরিক অবস্থা কিংবা চীনের চিকিৎসক দল পাঠানো নিয়ে কোনো মন্তব্য করেননি ওই ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট সূত্র বলেছে, কিমের স্বাস্থ্য সমস্যা নতুন কোনো বিষয় নয়। তার মানে এই নয় যে তিনি গুরুতর অসুস্থ কিংবা জনসম্মুখে আসার মতো অবস্থায় নেই।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত