আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২ লাখ ছাড়ালো

ডিসেম্বর থেকে এপ্রিলের শেষ প্রান্ত-চার মাসেরও বেশি সময়ে চীন থেকে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ লাখ পেরিয়ে গেলো শনিবার।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৬৭ হাজার ৯৮৪ জন। মারা গেছেন ২ লাখ ৪৩০ জন। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ৩১০ জন।

করোনায় আক্রান্ত ও মৃত-দুটির সংখ্যাই সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ৯ লাখ ২৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর ৫২ হাজার ৮৪৩ জন মারা গেছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার দেশটিতে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৩৩২ জন। অর্থাৎ প্রতি মিনিটে এখানে গড়ে মারা গেছে প্রায় তিন জন!

ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেনের অবস্থা উন্নতির দিকে। দেশটির অনেক অঞ্চলে লকডাউন শিথিল করা হয়েছে। শিশুদের সীমিত পরিসরে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে ৩৭৮ জন করোনা আক্রান্ত। এতে মৃতের  সংখ্যা ২২ হাজার ৯০২ এ পৌঁছেছে।

ইতালির চিত্রও অনেকটা স্পেনের মতো। দেশটিতে সম্প্রতি কমতে শুরু করেছে মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যা স্পেনের চেয়ে কম হলেও মৃতের সংখ্যা অবশ্য যুক্তরাষ্ট্রের পর ইতালিতেই বেশি। দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছে ২৬ হাজার ৩৮৪ জন।

আঞ্চলিক দেশ ফ্রান্সেও কমতে শুরু করেছে করোনার প্রকোপ। শুক্রবার এখানে ৩৪৯ জন করোনা আক্রান্তের মৃত্রু হয়েছে। ১৯ এপ্রিলের পর ওই দিন দেশটিতে আক্রান্তের সংখ্যাও ছিল সর্বনিম্ন-১ হাজার ৬৪৫। ফ্রান্সে করোনায় মোট মৃতের সংখ্যা ২২ হাজার ২৪৫।

করোনা মোকাবিলায় ধীর পদক্ষেপের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে ব্রিটিশ  সরকার। শনিবার দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। অথচ ১৭ মার্চ জনসন সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স বলেছিলেন, মৃতের সংখ্যা ২০ হাজারের নিচে থাকতে পারে ‘যেখান থেকে আমরা ভালো কিছু আশা পেতে পারি।’

করোনা পরিস্থিতি ভালোভাবে সামাল দেওয়া দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানি। দেশটিতে ব্যাপক পরীক্ষার কারণে কমিয়ে রাখা সম্ভব হয়েছে মৃতের সংখ্যা। এখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজারের বেশি হলেও মৃতের সংখ্যা মাত্র ৫ হাজার ৮০২।

এশিয়ায় করোনার মারাত্মক প্রভাবের শিকার ইরানের পরিস্থিতি উন্নতির দিকে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৬ জনের মৃত্যু হয়েছে। অথচ এর আগের দিন এই সংখ্যা ছিল ৯৬।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত