আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

৪ মে'র পর ইতালির লকডাউন শিথিল হচ্ছে

৪ মে'র পর ইতালির লকডাউন শিথিল হচ্ছে

আগামী কয়েক সপ্তাহের মধ্যে সারা দেশে লকডাউন বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনার কথা রোববার জানালেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে।

রোমের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে এক ভিডিও লিঙ্কের মাধ্যমে কন্তে বলেছে, ‘এখন ভাইরাসটির সঙ্গে সহাবস্থানের পর্যায় সবার জন্য শুরু হতে যাচ্ছে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে সংক্রমণ আবারো বাড়তে পারে। এখনো ঝুঁকি আছে, আমাদের অবশ্যই এটা পদ্ধতিগতভাবে ও কঠোরতার সঙ্গে মোকাবিলা করতে হবে।’

লকডাউন বিধিনিষেধ ৪ মের আগে শিথিল হচ্ছে না তা নিশ্চিত করলেন কন্তে। কিছু ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে, পার্ক ও উদ্যানগুলোতে প্রবেশাধিকার বাড়বে এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় সর্বোচ্চ ১৫ জন থাকতে পারবে।

উত্পাদন ও নির্মাণ খাতগুলো পুরোপুরি আবার চালু হবে, পানশালা এবং রেস্তোঁরাগুলোকে টেকওয়ে পরিষেবার অনুমতি দেওয়া হবে। বিধিনিষেধ শিথিল হলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বললেন ইতালির সরকার প্রধান, ‘সামাজিক দূরত্বকে যদি আমরা পাত্তা না দেই তবেআবার সংক্রমণ বাড়বে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ফের আমাদের মৃত্যুর হার বাড়বে। আমরা আমাদের অর্থনীতিকে অপরিবর্তনীয় ক্ষতির মুখে ফেলবো। আপনি যদি ইতালিকে ভালোবাসেন, দূরত্ব বজায় রাখুন।’

কন্তে জানালেন, ১৮ মে থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। যেমন জাদুঘর ও লাইব্রেরি খোলা হবে এবং ক্রীড়া দলগুলো বাইরে প্রশিক্ষণে ফিরতে পারবে। ১ জুনের মধ্যে সরকার ‘সেলুন, বিউটি পার্লার, ম্যাসাজ সেন্টার ও অন্য ব্যক্তিগত সেবা কার্যক্রম আরো ব্যাপকভাবে চালুর পরিকল্পনা করেছে।’

অবশ্য স্কুল এই পর্যায়ে বন্ধ থাকছে। নয়তো এক বা দুই সপ্তাহের মধ্যে ইতালি নতুন মহামারির মুখোমুখি হবে বলে সতর্ক করলেন কন্তে।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত